প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 22 Aug 2026, 9:03 PM
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
এফএনএস বিদেশ :
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন| মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে| খবর বার্তা সংস্থা এএফপি’র| আলাস্কার কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আলাস্কার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত কেপ নিউেনহ্যাম এলাকায় দীর্ঘপাল্লার রাডার স্থাপনার বিমানবন্দরে বেসামরিক প্রতিষ্ঠানের চুক্তিতে পরিচালিত বিমানটি বিধ্বস্ত হয়| বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছে অবতরণ করে নিশ্চিত করেছেন কেউ বেঁচে নেই| বিমানে থাকা ব্যক্তিরা কী কাজের জন্য ওই রাডার স্থাপনায় গিয়েছিলেন, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি| ওই রাডার স্থাপনাটি আলাস্কার আকাশসীমায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| আলাস্কার কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে| নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর তাদের পরিচয় প্রকাশ করা হবে| আলাস্কার কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন| তিনি বলেন, ‘এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যেসব জনগোষ্ঠীর সেবা করি, তাদের জন্য এক ভয়াবহ ক্ষতি|’ লেফটেন্যান্ট জেনারেল ডেভিস আরও বলেন, ‘কঠিন ও প্রতিকূল পরিবেশে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা নিবেদিতপ্রাণ পেশাজীবী ছিলেন|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...