প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Aug 2026, 8:28 AM
ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের কাজে বাধা, পরে আটক
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিদলাই বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার একটি মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি শাহাদাত হোসেন (৩১)। তিনি শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শিদলাই বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, শাহাদাতকে গ্রেপ্তারের সময় আসামিপক্ষের কয়েকজন লোক উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ান এবং তাঁকে থানায় নিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শাহাদাতকে থানায় নিয়ে যায়।
শিদলাই বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনায় করা একটি মামলায় শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে পুলিশ আটক করার পর পরিবারের লোকজন পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন এবং থানায় নিয়ে যেতে বাধা দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘শাহাদাতের নামে থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরোয়ানাভুক্ত আসামি শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...