প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Aug 2026, 8:34 AM
গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিলেন এমপি জসিম
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামান সংসদ সদস্য জসিম উদ্দিন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।
শিক্ষার্থীদের উদ্দেশে হাজী জসিম উদ্দিন বলেন, ‘তোমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আসব। তোমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে এসএসসি পরীক্ষায় সবাই এ প্লাস পেতে পারো। এ জন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, মনোযোগ দিয়ে লেখাপড়া এবং ভালো ফলাফলের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীরা সংসদ সদস্যের সঙ্গে কথা বলে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।
স্থানীয়রা বলেন, ব্যস্ততার মধ্যেও একজন জনপ্রতিনিধি গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়া ও তাদের উৎসাহিত করা নিঃসন্দেহে অনুপ্রেরণার বিষয়। তাঁর এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...