প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Aug 2026, 8:35 AM
কুমিল্লা আইডিয়াল কলেজের সাহিত্য প্রকাশনা ক্যাম্পাস কন্ঠের মোড়ক উম্মোচন
নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লা আইডিয়াল কলেজের ত্রৈ মাসিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা ক্যাম্পাস কন্ঠের
মোড়ক উম্মোচন অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ
অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালায় অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন কলেজ সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক কুমিল্লার সভাপতি শাহ্ধসঢ়; মো.
আলমগীর খান, বিশেষ অতিথি ছিলেন ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মো. হানিফ মজুমদার,
শৈলা রাণী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন বেগম, সহকারী প্রধান
শিক্ষক মোসাম্মৎ তাছমিন আক্তার, রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় কুমিল্লার ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক মো. আমিনুল ইসলাম, কলেজ পরিচালক শিক্ষানুরাগী রেজাউল খান চৌধুরী।
শাহ মো: আলমগীর খান বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জন করাই নয়, শিক্ষার মাধ্যমে একজন পরিপূর্ণ
মানবিক ও আত্মার উন্মোষ ঘটে। একজন মানুষের অস্তিত্ব টিকে থাকার জন্য প্রয়োজন সু-
শিক্ষা, পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে।
মো. হানিফ মজুমদার বলেন, নিয়মিত পড়ালেখার পাশাপাশি ক্রিড়া ও সাহিত্য চর্চা করতে হবে।
ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হতে হবে। বর্তমানে প্রতিযোগিমূলক বিশ্বে কর্মক্ষেত্র কমে
এসেছে বলে সবসময়ই ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে।
ইয়াছমিন বেগম বলেন, সৃজনশীল সাহিত্য প্রকাশনায় শিক্ষার্থীরা কবিতা, গল্প লেখার মাধ্যমে
মননশীলতার ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। লক্ষ্য নির্ধারণের সবচেয়ে সহজ উপায় হলো সামর্থ
অনুযায়ী স্বপ্ন দেখা। স্বপ্ন তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
মো. আমিনুল ইসলাম বলেন, স্বপ্ন এমন এক জিনিস যা মানুষের জীবনকে গতিশীল করে, তবে
তার আগে তোমাকে যা করতে হবে, তা হলো সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি হতে চাও?
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান
বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের
সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, ক্যাম্পাস কন্ঠের সম্পাদক ও ফিন্যান্স ব্যাংকিং ও
বীমা বিভাগের প্রভাষক মো: হাসান ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক নাইমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিভাগের
প্রভাষক ফাহিমা আক্তারও নাহিন আক্তার, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিশাত মাহমুদ, রসায়ন
বিভাগের প্রভাষক জাবেদ হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন মজুমদার, গণিত
বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের প্রভাষক শারমিন আক্তার, বাংলা
বিষয়ের মো: সোহরাব হোসেন পৌরনীতি ও সুশান বিভাগের প্রভাষক তাহমিনা আক্তারসহ সকল
শিক্ষার্থীরা।
ক্যাপশন:
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...