প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Aug 2026, 8:34 AM
মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
সরকার ঘোষিত পাঁচ বছর মেয়াদী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং
মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে
বিনামূল্যে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) ধর্মমন্ত্রী কাজী শাহ্ধসঢ়; মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির উদ্যোগে ও
উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ৩ টা থেকে বিকাল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষকদের হাতে গাছের চারাগুলো তুলে দেওয়া হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের
সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা সামাজিক বন বিভাগের
হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ পাভেল হাসান পাপ্পু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা পল্লী
উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল
উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ।
এ সময় উপস্থিত কর্মকর্তা ও ব্যক্তিবর্গ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর
পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।
তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য
সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
উপজেলা প্রশাসন জানায়, বিদ্যালয়গুলোতে চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও
সংরক্ষণে শিক্ষকদের সম্পৃক্ত করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...