প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Aug 2026, 8:36 AM
জনসচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা তথ্য অফিসের উঠান বৈঠক
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি কর্মসূচির আওতায় এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলার চরচারুয়া মুন্সি বাড়ি মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মাদক, গুজব, নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধ এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
দাউদকান্দি উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিশেষ বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা মডেল মসজিদের খতিব মো: ইসমাইল আহমেদ।
সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো সমাজকে পঙ্গু করে দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যেকোনো ধরণের গুজব ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। একই সাথে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের লক্ষ্য ও উন্নয়নমূলক কাজগুলো সফল করতে সর্বস্তরের জনসাধারনের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...