...
শিরোনাম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ⁜ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত ⁜ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত ⁜ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর! ⁜ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার ⁜ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ! ⁜ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ⁜ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ⁜ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি ⁜ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ ⁜ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী ⁜ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি ⁜ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 8:53 AM

...
যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই News Image
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর কলেজপাড়া এলাকার মৃত আবদুস ছোবহানের ছেলে শাহ ইমরান মজুমদার (৫৩)। এক সময়ে যুবলীগ করতেন। আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছাড়া। তবে এলাকা ছাড়া হলেও একমসয়ে এলাকার মানুষের উপরে অত্যাচার নির্যাতনের বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ই আগস্টের পর সেটি বন্ধ হলেও এবার অত্যাচার ও নির্যাতন শুরু করেছেন নিজের পরিবারের উপরে। খোদ নিজের আপন ছোট ভাই শাহজাহান মজুমদার ও পরিবারের  বিরুদ্ধে একে একে দিয়েছেন সাতটি মিথ্যা  মামলা , মিথ্যা অভিযোগ করে  সাধারণ ডাইরি করেছে। মাকে মারধর ও জোর করে শাহাজান মজুমদার এর ১০ শতক জমি রেজিষ্টি করে নিয়েছে শাহ ইমরান মজুমদার ও মায়ের মৃত্যুর পর জানাজাতে না আসার অভিযোগ উঠেছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে।ছোট ভাই এর চেক প্রতারনার একটি মামলায় ১৮ মাস কারাভোগ করেছেন যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদার। 


মামলা ও নির্যাতনের শিকার ছোট ভাই শাহজাহান মজুমদার বলেন আমার বড় ভাই শাহ ইমরান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীর সাথে তার একাধিক ছবি রয়েছে। এসব ছবি কে ফুজি করে দলীয় প্রভাব খাটিয়ে এলাকার মানুষের উপর চালিয়েছেন অত্যাচার অবিচার ও মিথ্যা মামলা। তার বিরুদ্ধে কেউ কথা বললে হয়েছেন মামলার আসামি। 

তিনি আরো বলেন আমরা যৌথ থাকা অবস্থায় আমাদের পরিবারের প্রধান ছিল সে। তখন আমাদের পরিবারের সকলের যৌথভাবে ক্রয় করা সম্পদ ও সকল উপার্জন সে একাই আত্মসাৎ করেছে। সে বাড়িতে অনেক অন্যায় অত্যাচার অনৈতিক কাজ করতো, এইসবে বাঁধা দেওয়ায় আমি শুরু থেকে সবার ষড়যন্ত্রের শিকার হয়েছি। সে এতটাই অমানবিক যে, ১৯৯১ সালে লালমাই বাজার সংলগ্ন আইটি পার্ক রোডের পশ্চিম পাশে তিন ভাইয়ের অর্থে সমানভাবে ৩০ শতক জমি ক্রয় করা হয়, আমি প্রবাসে থাকায় আমার ১০শতক মায়ের নামে রেজিস্ট্রেশন করা হয়, সে মাকে অত্যাচার করে আমার অংশ নিয়ে নেয়। আবার এই প্রতারকের কাছ থেকে আমি প্রবাসে অবস্থান করে ৮শতক জায়গা ক্রয় করি, পরে দেশে এসে পরিমাপ করে দেখি ক্রয় করা জায়গার অর্ধেক নেই। তার জালিয়াতি এইখানে শেষ হয়নি, আবার আমি প্রবাসে থাকা অবস্থায় ২০১৪ সালে আমার স্ত্রী কে বলে, ব্যাংক থেকে লোন নিবে তাই গ্রান্টার হওয়ার জন্য চেক দিতে। যেহেতু সে আমার বড় ভাই তাই আমি আমার স্ত্রীকে বলি চেক দেওয়ার জন্য। পরবর্তীতে তাকে ঐ চেক ফেরত দিতে বললে সে বলে ব্যাংকের লোন পরিশোধ করা শেষ হয়নি। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে এই চেকের কথা ভুলে যাই। আমার বড় বোন গুলশান বেগম ক্যান্সার আক্রান্ত হয়ে অত্যন্ত সংকটে পরে। পৈতৃকভিটাতে গুলশান বেগম বড় বোনের অংশ আমি ক্রয় করি যেটাকে কেন্দ্র করে সে ২০১৪ সালের চেক কে ২০২৪ বানিয়ে ওই চেক দিয়ে ২০২৪সালে আমার স্ত্রী রোকেয়া মজুমদারের নামে ৪০ লাখ টাকার ভুয়া মামলা করে। ওই জায়গাকে কেন্দ্র করে সে জমি সংক্রান্ত মিথ্যা অভিযোগ এনে আরো ৫-৬ টা ভুয়া মামলা করেছে। কিছু দিন আগে আদালতে আমাকে মারধর করার হুমকি দিয়ে আবার সদর কোতোয়ালি থানায় তাকে হুমকি ধামকি দেওার অভিযোগ দিয়ে আমার নামে সাধারন ডায়েরি করেছে। আমার মা মারা যাওয়ার পর সে জানাজা দিতে পর্যন্ত আসে নাই। 



শাহ জাহান মজুমদারের স্ত্রী রোকেয়া মজুমদার বলেন  শাহ ইমরান মজুমদার আমার স্বামীর বড় ভাই। ব্যাংক লোনের কথা বলে ২০১৪ সালে আমার কাছ থেকে কৌশলে একটি সাদা চেক নিয়ে যান। এরপর তিনি ওই চেকে ৪০ লাখ টাকার অঙ্ক বসিয়ে স্বাক্ষর জালিয়াতি করে ২০২৪ সালে চেকটি ডিজঅনার করান। বিষয়টি জানার পর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে প্রতারণার মামালা দায়ের করি। আদালত মামলাটি অন্তত ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন।



এদিকে লাকি আক্তার নামে এক নারী বলেন, চেক-সংক্রান্ত মামলায় তিনি সাক্ষী হওয়ায় তাঁকে, তাঁর বাবা-মা ও স্বামীকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে। এসব মামলা হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

স্থানীয় একজন ইউপি সদস্য বলেন, শাহ ইমরান মজুমদার বর্তমানে এলাকায় থাকেন না; কুমিল্লা শহরে বসবাস করেন। তিনি ছোট ভাই শাহজাহানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একের পর এক মামলা করছেন বলে ওই ইউপি সদস্য দাবি করেন। তাঁর ভাষ্য, এসব মামলার অনেকগুলোই সত্য নয় বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। এমনকি কেউ শাহ ইমরানের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাঁকেও মামলায় জড়ানো হয় বলে তিনি দাবি করেন।

তবে শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি সাংবাদিক পরিচয় জেনে ব্যস্ততার কথা জানিয়ে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...

সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...

রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...

বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত

কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...

বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...

মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...

বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...

এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!

আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
➤ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
➤ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
➤ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
➤ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার
➤ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ!
➤ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
➤ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
➤ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি
➤ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ
➤ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী
➤ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি
➤ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir