...
শিরোনাম
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ! ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ⁜ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪ ⁜ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ⁜ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ ⁜ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ⁜ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় ⁜ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি ⁜ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের ⁜ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন ⁜ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি ⁜ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী ⁜ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া ⁜ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ ⁜ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন ⁜ হোমনায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন! ⁜ চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ⁜ নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ⁜ চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Sep 2026, 8:53 AM

...
পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের News Image

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার পালপাড়ায় মীমাংসিত একটি ভূমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। জমির অর্ধেক অংশের মালিক মো. গিয়াস উদ্দিন অভিযোগ করেছেন, তাঁর আপন ছোট ভাই মো. মামুনুর রশিদসহ কয়েকজন ওই ভূমিতে দুটি সাইনবোর্ড স্থাপন করেছেন। এতে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন মামলা নং ৪২৩/২০২৫- এর উল্লেখ রয়েছে বলে তিনি দাবি করেন।
গিয়াস উদ্দিনের অভিযোগ, সংশ্লিষ্ট জমির ওপর ওই মামলার কোনো নোটিশ বা আইনগত কার্যক্রমের তথ্য তাঁর জানা নেই। তাঁর দাবি, জমিটি তাঁদের পারিবারিকভাবে মীমাংসিত এবং মালিকানাসংক্রান্ত কাগজপত্রও সম্পন্ন রয়েছে।
৩৩ শতক জমি নিয়ে বিরোধ
গিয়াস উদ্দিনের ভাষ্য অনুযায়ী, বিরোধপূর্ণ ভূমির মধ্যে ২৪ শতক তাঁদের পৈতৃক সম্পত্তি। এর বাইরে তিনি নিজে আরও ৯ শতক জমি ক্রয় করেন। পরিবার একসঙ্গে বসবাস ও পারিবারিক ব্যবস্থাপনার কারণে ওই অতিরিক্ত ৯ শতক জমিও তাঁর পিতার নামে দলিল করা হয়।
এভাবে মোট জমির পরিমাণ দাঁড়ায় ৩৩ শতক। পরবর্তীতে পারিবারিকভাবে সম্পত্তি বণ্টনের মাধ্যমে দুই ভাইয়ের নামে সাড়ে ১৬ শতক করে মালিকানার কাগজপত্র সম্পন্ন হয়েছে বলে দাবি করেন গিয়াস উদ্দিন।
তিনি বলেন, জমিটি তাঁদের মধ্যে মীমাংসিত হওয়ার পরও সেখানে সাইনবোর্ড স্থাপন করে নতুন করে বিরোধ তৈরির চেষ্টা করা হচ্ছে।
পেশিশক্তি ব্যবহারের অভিযোগ,
গিয়াস উদ্দিন আরও অভিযোগ করেন, তাঁর ছোট  ভাই মো. মামুনুর রশিদ, মফিজুল ইসলাম ও আবুল কালাম আজাদসহ কয়েকজন পেশিশক্তির সমর্থন নিয়ে জমিটি এককভাবে ভোগদখলের চেষ্টা করছেন। তাঁর দাবি, এ উদ্দেশ্যেই জমিতে কথিত মামলার উল্লেখ করে সাইনবোর্ড লাগানো হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
সাইনবোর্ড অপসারণের দাবি
গিয়াস উদ্দিন বলেন, “জমির মালিকানা ও বণ্টনসংক্রান্ত কাগজপত্র সম্পন্ন থাকার পরও সেখানে এ ধরনের সাইনবোর্ড লাগানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।”
তিনি অবিলম্বে সাইনবোর্ড দুটি অপসারণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট আইনগত কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি।
আইনি পদক্ষেপের প্রস্তুতি,
গিয়াস উদ্দিনের দাবি, তাঁর কোনো পুত্রসন্তান নেই, দুই মেয়ে রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে তাঁর ভাই ও অন্যরা জমিটি এককভাবে ভোগদখলের চেষ্টা করছেন।
তিনি বলেন, জমির প্রকৃত মালিকানা, দলিলপত্র ও সংশ্লিষ্ট রেকর্ড যাচাই করে বিষয়টির আইনগত সমাধান চান তিনি। পাশাপাশি জমিতে স্থাপিত সাইনবোর্ডের বৈধতা এবং সেখানে উল্লেখ করা রিট পিটিশন মামলা নং ৪২৩/২০২৫-এর সঙ্গে জমিটির প্রকৃত কোনো আইনগত সম্পর্ক আছে কি না, সেটিও যাচাই করার দাবি জানান।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...

আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র‌্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ  ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...

চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা        বাস, আহত ১৪
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...

টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...

কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...

তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে  খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার  প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
➤ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪
➤ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
➤ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
➤ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
➤ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
➤ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
➤ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
➤ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের
➤ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
➤ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
➤ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
➤ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
➤ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
➤ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
➤ হোমনায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন!
➤ চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
➤ নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
➤ চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir