প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Sep 2026, 8:55 AM
ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
এমরান হোসেন বাপ্পি
আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই
গণহত্যার বিচার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকা
লংমার্চে আইনশৃঙ্খলা ঠিক রাখতে চৌদ্দগ্রাম উপজেলার নেতৃবৃন্দ ইউএনও মো.
শাহাদাৎ হোসেন ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ
হোছাইনের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে পৃথক মতবিনিময়কালে উপস্থিত ছিলেন
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি
মুহাম্মদ সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, উপজেলা
জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, খেলাফত মজলিসের সেক্রেটারি
মাওলানা মোস্তফা, এনসিপি’র কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক
মো. আরিফুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের উপজেলা নেতৃবৃন্দ। এর
আগে বুধবার দুপুরে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ লংমার্চ বাস্তবায়নে খেলাফত
মজলিস ও এনসিপির সাথে পরামর্শ সভা করেন।
চৌদ্দগ্রামের ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায়,
জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমাচ্ছে না। বরং
দিন দিন জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকার প্রতিটি
ক্ষেত্রে মেধার মূল্যায়ন না করে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দিচ্ছে। সরকারের এসব
হীন কর্মকান্ডে দিন দিন দেশের জনগণ ফুঁসে উঠছে। আমরা জনগণের পক্ষ থেকে
লংমার্চের মাধ্যমে সরকারকে সব দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি। লংমার্চ
উপলক্ষে উপজেলার মিয়াবাজারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানিয়ে জনদাবীর
পক্ষে রাজপথে অবস্থান ও চৌদ্দগ্রাম বাজারে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর
রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও বিরোধী দলের উপনেতা
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এবং ১১
দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...
আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...