...
শিরোনাম
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ! ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ⁜ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪ ⁜ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ⁜ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ ⁜ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ⁜ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় ⁜ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি ⁜ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের ⁜ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন ⁜ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি ⁜ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী ⁜ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া ⁜ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ ⁜ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন ⁜ হোমনায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন! ⁜ চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ⁜ নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ⁜ চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Sep 2026, 9:00 AM

...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ News Image

কাজী খোরশেদ আলম

কুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়াই কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চার লেন মহাসড়ক প্রকল্পের জন্য গাছের তালিকাকরণ চলাকালেই একটি সিন্ডিকেট চক্র সড়কের দুই পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে ২০ থেকে ৩০ বছর আগে লাগানো বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫ থেকে ৩০টি গাছ কেটে ফেলা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা-বুড়িচং-সালদা সড়কের পাশে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল-ধারেশ্বর এলাকায় বনজ ও ফলজ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।
জানা যায়, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ (কসবা) সড়কটিকে চার লেনবিশিষ্ট জাতীয় মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০২৬ থেকে জুন ২০২৮ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এই আঞ্চলিক সড়কটি কুমিল্লা নগরী, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া হয়ে সালদা ও কসবা পর্যন্ত চার লেনে বিস্তৃত হবে। সরকারের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটি তালিকাভুক্ত করা হয়েছে। প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, প্রাথমিক জরিপ ও গাছ তালিকাকরণসহ অন্যান্য কাজ চলমান রয়েছে।এই সড়ক উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায়  প্রায় ১ হাজার ৩৯৬ কোটি টাকা।

জানা গেছে, সম্প্রতি টেন্ডারের উদ্দেশ্যে এই সড়কের দুই পাশের প্রতিটি গাছের ইউনিক নম্বর প্রদান ও তালিকাকরণের কাজ করছে কুমিল্লা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

স্থানীয়দের অভিযোগ, সরকারের পক্ষ থেকে টেন্ডার হওয়ার আগেই কুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ (কসবা) সড়কের দুই পাশের ছোট-বড় গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চড়ানল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন এবং ধারেশ্বর হরিমঙ্গল প্রবেশপথ এলাকায় সড়কের দুই পাশের ছোট-বড় প্রায় ২০ থেকে ৩০টি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, কেটে ফেলা গাছগুলোর বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকা।

ঘটনাস্থলে থাকা সিন্ডিকেট চক্রের সদস্যরা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সাংবাদিকরা বিষয়টি কুমিল্লা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), জেলা পরিষদ ও বুড়িচং উপজেলা প্রশাসনকে অবগত করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, “কয়েকদিন যাবত দেখছি রাস্তার পাশের ছোট-বড় অনেকটি গাছ নিজেদের দাবি করে কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় কিছুসংখ্যক ব্যক্তিরা। প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে গাছগুলো কেটে নেওয়া তাদের ঠিক হয়নি। এই সড়কে দায়িত্বরত কর্মকর্তাদের নজর রাখা প্রয়োজন।”

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক তানভীর হোসেন বলেন, “গাছ কাটার খবর পেয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা ঘটনাস্থলে জেলা পরিষদের সার্ভেয়ার জহিরুল কাইয়ুমকে পাঠিয়েছেন এবং গাছগুলো উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।”

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম জাকারিয়া বলেন, “সড়কের গাছ কাটার অভিযোগ পেয়ে সার্ভেয়ার জহিরুল কাইয়ুমকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং গাছগুলো উদ্ধার করে আনা হচ্ছে। বেআইনিভাবে সড়কের গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “সড়কের গাছ কাটার খবরটি আপনার মাধ্যমে শুনেছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...

আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র‌্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ  ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...

চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা        বাস, আহত ১৪
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...

তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে  খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার  প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচ...

কুবি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
➤ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪
➤ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
➤ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
➤ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
➤ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
➤ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
➤ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
➤ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের
➤ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
➤ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
➤ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
➤ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
➤ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
➤ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
➤ হোমনায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন!
➤ চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
➤ নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
➤ চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir