...
শিরোনাম
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ! ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ⁜ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪ ⁜ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ⁜ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ ⁜ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ⁜ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় ⁜ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি ⁜ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের ⁜ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন ⁜ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি ⁜ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী ⁜ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া ⁜ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ ⁜ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন ⁜ হোমনায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন! ⁜ চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ⁜ নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ⁜ চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Sep 2026, 9:04 AM

...
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ! News Image
আয়েশা আক্তার

কুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র‌্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। মাত্র ২০ টাকার টিকিটে মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, ল্যাপটপ, সোনার চেইনসহ নানা আকর্ষণীয় পুরস্কারের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মেলার প্রবেশপথে বিক্রি হচ্ছে পাঁচ রঙের র‌্যাফেল ড্রর টিকিট। রাত সাড়ে ১০টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হচ্ছে ড্র। পুরস্কারের আশায় প্রতিদিন টিকিট কিনছেন নিম্ন আয়ের মানুষ, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা।

অভিযোগ রয়েছে, একবার টিকিট কিনে পুরস্কার না পেলেও পরেরবার হয়তো লাগবে, এই আশায় অনেকেই বারবার টিকিট কিনছেন। ফলে লটারির প্রতি এক ধরনের আসক্তি তৈরি হচ্ছে।

২০ টাকার টিকিটে লাখ লাখ টাকার বাণিজ্য!
টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, মেলায় প্রায় ৩০ জন কর্মী টিকিট বিক্রির কাজে নিয়োজিত রয়েছেন। প্রত্যেককে দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা হাজিরা দেওয়া হয়। ওই কর্মীর দাবি, একজন বিক্রেতা প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার টিকিট বিক্রি করেন। সে হিসাবে প্রতিদিন কয়েক লাখ টাকার টিকিট বিক্রি হওয়ার কথা। তবে টিকিট বিক্রির প্রকৃত পরিমাণ, আয়-ব্যয়ের হিসাব কিংবা পুরস্কার বিতরণের স্বচ্ছতা নিয়ে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একেকজন কিনছেন শতাধিক টিকিট
মেলায় নিয়মিত যাতায়াতকারী অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ কেউ একদিনেই ১০/১৫/২০ বার প্রবেশ করে এভাবে ১৫০টি পর্যন্ত টিকিট কিনছেন। ২০ টাকা দামের প্রতিটি টিকিট হলেও একদিনে একজনের পকেট থেকে ৫০০/৭০০ টাকা পর্যন্ত চলে যাচ্ছে।

রিকশাচালক খালেক বলেন, প্রতিদিন টিকিট কিনে মেলায় ঢুকি। প্রায় দুই সপ্তাহ ধরে টিকিট কিনছি। কিন্তু একটি পুরস্কারও পাইনি। তারপরও মোটরসাইকেল আর সোনার চেইনের লোভ ছাড়তে পারছি না।

আইসক্রিম বিক্রেতা সুজন মিয়া বলেন, মেলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিন টিকিট কিনছি। এখনো কোনো লটারি লাগেনি। কিন্তু নেশার মতো হয়ে গেছে। মনে হয় আজ না হয় কাল কিছু একটা পাব।

শিক্ষার্থীদের মধ্যেও ছড়াচ্ছে লটারির নেশা
স্থানীয়দের অভিযোগ, শুধু নিম্ন আয়ের মানুষ নয়, শিক্ষার্থী ও উঠতি বয়সী তরুণদের মধ্যেও র‌্যাফেল ড্রর প্রতি আগ্রহ বাড়ছে। রাত সাড়ে ১০টার দিকে ড্র দেখার জন্য অনেকেই মোবাইল ফোনের সামনে বসে থাকছেন।

অভিভাবকদের আশঙ্কা, পুরস্কারের লোভে এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সহজে টাকা পাওয়ার মানসিকতা তৈরি করতে পারে। এতে পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ফলাফল প্রকাশ, পুরস্কার ৩৩টি
গত ৩০ আগস্ট মেলা কর্তৃপক্ষ ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রবেশ টিকিটের ওপর অনুষ্ঠিত লটারির ফলাফল প্রকাশ করেছে। সেখানে মোট ৩৩টি পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। পুরস্কারের মধ্যে বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী রয়েছে বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন—একটি বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্রর নামে টিকিট বিক্রির অনুমতি কে দিয়েছে? এর আয় কোথায় যাচ্ছে? পুরস্কার বিজয়ীদের তালিকা ও পুরস্কার বিতরণের নামে চলছে প্রতারণা।  অনুমতি নেই, তবুও মেলা কীভাবে চলছে?

সবচেয়ে গুরুতর প্রশ্ন উঠেছে মেলার অনুমোদন নিয়ে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম স্পষ্ট করে বলেছেন, এই মেলার অনুমতি আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, র‌্যাফেল ড্রর নামে টিকিট বিক্রির বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। র‌্যাফেল ড্র অনৈতিক ও অন্যায্য। কেউ লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন না থাকার কথা বলা হলেও প্রকাশ্যে মেলা এবং র‌্যাফেল ড্র কার্যক্রম কীভাবে চলছে—এ প্রশ্নের উত্তর মিলছে না।
প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন: গণমাধ্যমের একাধিক কর্মী বলেন, মেলায় অনুমতি না নিয়েই প্রকাশ্যে লটারির নামে জুয়া চলছে বলে অভিযোগ রয়েছে। প্রতিরাতে লাইভ সম্প্রচারে ড্র হচ্ছে। অথচ প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আমরা লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেবো,  মেলার বাইরে লটারির নামে টিকিট বিক্রি হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

র‌্যাফেল ড্রর দায়িত্বে থাকা বিল্লাল এর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

মেলায় যাওয়ার পথেও আতঙ্ক: এদিকে মেলায় যাওয়ার পথে ভাঙা বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের অভিযোগও উঠেছে। সদর দক্ষিণ উপজেলার কয়েকজন কর্মকর্তা জানান, সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে চলাচলের সময় তারা নিরাপত্তাহীনতায় ভোগেন।

একদিকে অনুমোদন নিয়ে প্রশ্ন, অন্যদিকে র‌্যাফেল ড্রর নামে টিকিট বিক্রির অভিযোগ এবং মেলায় যাওয়ার পথে ছিনতাইয়ের আতঙ্ক—সব মিলিয়ে কুমিল্লার এই বাণিজ্য মেলাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সাধারণ মানুষের প্রশ্ন—এই মেলার নেপথ্যে কারা? সচেতন মহলের প্রশ্ন, জেলা প্রশাসন যদি বলে থাকে মেলার অনুমোদন তারা দেয়নি, তাহলে কার অনুমতিতে মেলা চলছে? কার অনুমতিতে র‌্যাফেল ড্রর নামে প্রতিদিন টিকিট বিক্রি হচ্ছে? কোটি টাকার এই সম্ভাব্য লেনদেনের হিসাবই বা কোথায়?

সাধারণ ব্যবসায়িদের দাবি, র‌্যাফেল ড্রর নামে টিকিট বিক্রির বৈধতা, মেলার অনুমোদন, টিকিট বিক্রির অর্থ, পুরস্কার বিতরণ এবং সংশ্লিষ্টদের আর্থিক লেনদেন—সবকিছু তদন্তের আওতায় আনা হোক।

পুরস্কারের চকচকে বিজ্ঞাপনের আড়ালে যদি সত্যিই সাধারণ মানুষের পকেট কাটার আয়োজন চলে থাকে, তাহলে সেটি বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা

কুমিল্লাবাসীর একটাই প্রশ্ন—মেলা যদি অনুমোদনহীন হয়, তাহলে এতদিন ধরে প্রকাশ্যে এই আয়োজন চলছে কীভাবে? 


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ  ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...

চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা        বাস, আহত ১৪
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...

টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...

কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...

তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে  খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার  প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচ...

কুবি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
➤ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪
➤ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
➤ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
➤ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
➤ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
➤ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
➤ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
➤ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের
➤ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
➤ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
➤ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
➤ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
➤ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
➤ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
➤ হোমনায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন!
➤ চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
➤ নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
➤ চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir