...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার ⁜ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ⁜ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া ⁜ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার ⁜ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী ⁜ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক ⁜ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা ⁜ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Sep 2026, 10:47 PM

...
মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন News Image

এফএনএস বিদেশ :

যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন| টিম অ্যান্ড্রুজ নামের এক রোগীর শরীরে একটি জেনেটিক্যালি মডিফাইড শূকরের কিডনি টানা ২৭১ দিন সফলভাবে কার্যকর ছিল| চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এটিই কোনও মানুষের শরীরে অন্য প্রজাতির প্রাণীর অঙ্গ এতদিন সচল থাকার দীর্ঘতম রেকর্ড| যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাস জেনারেল ব্রিগহাম হাসপাতালের চিকিৎসক দল দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে এ সংক্রান্ত বিস্তারিত গবেষণা প্রকাশ করেছে| তাদের মতে, কোনও মানুষের শরীরের উপযুক্ত অঙ্গ বা হিউম্যান অর্গান না পাওয়া পর্যন্ত সাময়িক সমাধান বা ‘ব্রিজ’ হিসেবে শূকেেরর অঙ্গ ব্যবহার করা সম্ভব- এই গবেষণা তারই বড় প্রমাণ| টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ৬৬ বছর বয়সী টিম অ্যান্ড্রুজ কিডনি বিকল হওয়ার শেষ পর্যায়ে ছিলেন| ডায়ালাইসিস যন্ত্রের ওপর নির্ভরশীল অ্যান্ড্রুজকে চিকিৎসকরা জানিয়েছিলেন, মানুষের কিডনি পাওয়ার জন্য তাকে অন্তত সাত বছর অপেক্ষা করতে হতে পারে| অথচ ডায়ালাইসিস নিয়ে রোগীদের গড়ে পাঁচ বছরের বেশি বেঁচে থাকা কঠিন| এই আশাহীন পরিস্থিতিতে ২০২৫ সালের ২৫ জানুয়ারি তার শরীরে শূকরের কিডনিটি প্রতিস্থাপন করা হয়| প্রতিস্থাপনের পরপরই অঙ্গটি কাজ করা শুরু করে| একটানা ২৭১ দিন কাজ করার পর ওই বছরের অক্টোবরে কিছু জটিলতার কারণে কিডনিটি অপসারণ করতে হয়| এরপর মাত্র ৮২ দিন ডায়ালাইসিস নেওয়ার পরই তিনি এক মানব দাতার কিডনি পান, যা বর্তমানে তার শরীরে ভালোভাবে কাজ করছে| চিকিৎসাবিজ্ঞানে অন্য প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপন করার এই প্রক্রিয়াকে ‘জেনোট্রান্সপ্লান্টেশন’ বলা হয়| মানুষ বা অন্য প্রাণীর অঙ্গ সরাসরি মানুষের শরীরে বসালে অনাক্রম্যতন্ত্র বা ইমিউন সিস্টেম সেটিকে শত্রু মনে করে কয়েক মিনিটের মধ্যে আক্রমণ করে ধ্বংস করে দেয়| ফলে অঙ্গটি কালচে হয়ে জমাট বেঁধে যায়| এই বাধা দূর করতে ইউকাটান প্রজাতির খুদে শূকরের ডিএনএতে ৬৯টি জেনেটিক পরিবর্তন আনা হয়| এই পরিবর্তনের মাধ্যমে শূকরের কোষের যেসব ˆবশিষ্ট্য মানুষের ইমিউন সিস্টেম শনাক্ত করতে পারে তা মুছে ফেলা হয়, ছদ্মবেশ হিসেবে কিছু মানুষের ডিএনএ যুক্ত করা হয় এবং শূকরের ডিএনএতে থাকা ভাইরাস নিষ্ক্রিয় করা হয় যাতে মানুষের শরীরে সংক্রমণ না ছড়ায়| প্রতিস্থাপনের ছয় মাস পর অ্যান্ড্রুজের শরীরে থাকা শূকরের কিডনিটির রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং সেখানে প্রদাহের সৃষ্টি হয়| যদিও ইমিউন সিস্টেম থেকে কোনও অ্যান্টিবডি আক্রমণের স্পষ্ট লক্ষণ পাওয়া যায়নি, তবুও একপর্যায়ে অঙ্গটি অকার্যকর হয়ে পড়ায় তা অপসারণ করা হয়| ম্যাস জেনারেল ব্রিঘামের ট্রান্সপ্লান্টেশন সায়েন্সেস সেন্টারের চিকিৎসক ড. লিওনার্দো রিয়ালা জানান, বিশ্বজুড়ে অঙ্গসংকটের কারণে যে তীব্র সংকট ˆতরি হয়েছে, তা কাটাতে জেনোট্রান্সপ্লান্টেশন এক আশার আলো| এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে, ডায়ালাইসিসের যন্ত্রে বন্দি না থেকে মানুষ এই উপায়ে নতুন জীবন পেতে পারে| বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রেই প্রায় ১ লাখ মানুষ নতুন কিডনির জন্য অপেক্ষায় আছেন, যেখানে বছরে মাত্র ২৫ হাজার প্রতিস্থাপন সম্ভব হয়| অন্যদিকে যুক্তরাষ্ট্রে ৭ হাজারের বেশি রোগী তালিকার অপেক্ষায় রয়েছেন| এ অবস্থায় এই সফল পরীক্ষা চিকিৎসাবিজ্ঞানে মানব অঙ্গসংকট নিরসনে নতুন সম্ভাবনা উন্মোচন করলো| সূত্র: বিবিসি




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল  সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...

আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...

গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...

কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
➤ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
➤ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
➤ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
➤ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী
➤ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
➤ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা
➤ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir