প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2026, 12:25 AM
কুমিল্লা-মিরপুর সড়কে যানজট, নিরসনের দাবিতে মানববন্ধন
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লা-মিরপুর সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে নিয়মিত যানজটের প্রতিবাদ ও তা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ব্রাহ্মণপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল বিকেলে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ তালতলা এলাকায় সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা যানজট নিরসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সভাপতি মো. মিজানুর রহমান খান। এ সময় সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আলম ভূইয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মো. মিজানুর রহমান খান বলেন, কুমিল্লা-মিরপুর সড়কের ভরাসার বাজার, বুড়িচং সদর বাজার, সাহেবাবাদ বাজার, ব্রাহ্মণপাড়া সদর বাজার ও চান্দলা বাজারে প্রতিনিয়ত দীর্ঘ যানজট লেগে থাকে। এতে পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি বলেন, এই যানজট নিরসনের দাবিতেই আমরা মানববন্ধনে সামিল হয়েছি। প্রশাসন, স্থানীয় সাংসদ ও সরকারের প্রতি আমাদের অনুরোধ—কুমিল্লা-মিরপুর সড়ক দ্রুত যানজটমুক্ত করা হোক। জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের জন্য নিরাপদ ও যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এছাড়া, মানববন্ধন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে কুমিল্লা-মিরপুর সড়কের যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...