প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 5 Sep 2026, 12:43 AM
বুড়িচং সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেফতার
জাকির, উত্তর প্রতিনিধি
শুক্রবার ৪ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানিয়েছে কুমিল্লা মহানগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে নিজ বাড়ি থেকে শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বাকশীমূল গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।
পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমানে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড সমূহ প্রচার প্রচারনা নিয়মিত ভাবে চালিয়ে আসছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ড কে উজ্জীবিত করে দলকে গোছানোর চেষ্টায় ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। সাজ্জাদ হোসেন কোতোয়ালি মডেল থানায় রয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলা রয়েছে কি না তা যাচাই বাছাই করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...