প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2026, 8:22 AM
মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নকে মাদকমুক্ত ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশ-জনতার মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর থানা পুলিশ ও কামাল্লা ইউনিয়নের জনগণের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, পরিবার থেকেই সচেতনতার কাজ শুরু করতে হবে। সমাজের সবাই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
তিনি আরো বলেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যে দলেরই হোক মাদক কারবারে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও মুরাদনগর থানা পুলিশ কাজ করছে।
এছাড়াও তিনি বলেন, মাদক অনেক অপরাধের অন্যতম উৎস। মাদকের সঙ্গে জড়িত গডফাদার, সরবরাহকারী, বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এসময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সাহা,
কামাল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জীবন কৃষ্ণ সাহা, মসজিদের ইমাম মাওলানা মোখলেসুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বক্তারা কামাল্লা ইউনিয়নকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে কামাল্লা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...