...
শিরোনাম
ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি ⁜ মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল ⁜ ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা ⁜ গ্লোবাল সুপার লিগ ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়ারিয়র্স ⁜ হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল ⁜ ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮ ⁜ ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ ⁜ মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি ⁜ ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য ⁜ বক্স অফিসে ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ⁜ বিবাহবার্ষিকীতে স্ত্রী মৌসুমীকে শুভেচ্ছা জানালেন ওমর সানী ⁜ ফের ইধিকা পালের সাথে শাকিব খানের জুটি বাঁধার গুঞ্জন ⁜ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ⁜ বিচারাধীন মামলার বাদীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনগত সুরক্ষা প্রার্থনা। ⁜ বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায় ⁜ জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গণমিছিল ⁜ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কুমিল্লায় গ্রেফতার ⁜ কুমিল্লায় জুলাই স্মৃতি সমাবেশ অনুষ্ঠিত, কুসিক প্রশাসকের আহত যোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান ⁜ ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না’—ভিপি সাদিক কায়েম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 1:09 AM

...
অধ্যাপক আবদুল ওহাব News Image

আসিফ তরুণাভ

আজ আগস্ট, দৈনিক রূপসী বাংলা পরিবারের জন্য শোকাবহ দিন। ২০০৩ সনের দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে কুমিল্লাবাসীকে শোকের সাগরে ভাসিয়ে অনন্তলোকে যাত্রা করেন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক অধ্যাপক আবদুল ওহাব। শোকাবহ সে দিনের স্মৃতি এখনো কুমিল্লাবাসীর হৃদয়ে গভীর সঞ্চারণ সৃষ্টি করে।

সমাজে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে যারা তাদের কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনন্তকাল। তাদের বলা হয় কালপুরুষ। এমনই একজন ক্ষণজন্মা কালপুরুষ অধ্যাপক আবদুল ওহাব।            

শিক্ষা বিস্তার, সাহিত্য-সংস্কৃতি নাট্যচর্চা, সাংবাদিকতা-সংবাদ পত্রের প্রকাশণা নিয়েই ছিল অধ্যাপক আবদুল ওহাবের বিশাল সা¤্রাজ্য। যার ¤্রাট ছিলেন তিনি নিজেই। আবদুল ওহাবের এসব অনন্য সৃষ্টিশীল কর্ম কুমিল্লাকে করেছে গৌরবান্বিত। কথায় বলেকীর্তি মানের মৃত্যু নেই অধ্যাপক আবদুল ওহাবেরও মৃত্যু নেই। তিনি বেঁচে আছেন তাঁর কর্মের মাধ্যমে।         

সৃজনশীলতার পথিকৃত অধ্যাপক আবদুল ওহাব গোমতি অববাহিকার এক আলোকিত বাতিঘর, আলো ছড়াবেন প্রজন্ম থেকে প্রজান্মন্তরে।

আগস্ট ২০০৩, ভোরের আলো ফুটতে তখনও ঢের বাকী। দৈনিক রূপসী বাংলা পত্রিকা তখনও মুদ্রণের কাজ শুরু হয়নি। রাত পৌনে ২টায় অফিসের প্রায় সব কাজ শেষ করে বাসায় ফিরে বিছানায় গা এলিয়ে দিতেই মায়ের ডাক শুনতে পেলাম। হাঁপাতে হাঁপাতে তিনি আমার শয়ন কক্ষে এসে বললেন তাড়াতাড়ি তোর বাবার রুমে আয়। এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলাম বাবার শয্যা পাশে। বুকে জড়িয়ে ধরলাম বাবাকে, জিজ্ঞেস করলাম বাবা কিছু বলবেন? কোন উত্তর দিলেন না। কিন্তু কিছু একটা বলার চেষ্টা করেছিলেন, যা আজও জানা যায়নি। জানা যাবেনা কোনদিনও। কারণ আমার কোলেই মনে হলো তিনি শেষ নি:^াসটি ত্যাগ করলেন। দ্রুত নিয়ে যাওয়া হলো হাসপাতালে, যা অনুমান করেছিলাম চিকিৎসক তাই বললেন। হাসপাতালে আনার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে গেলেন ¤্রাট অধ্যাপক আবদুল ওহাব। আজ সেই আগষ্ট। দৈনিক রূপসী বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক কবি অধ্যাপক আবদুল ওহাবের ২২তম মৃত্যুবার্ষিকী।

দৈনিক রূপসী বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক আবদুল ওহাবের মৃত্যুর দুই দশক পার হয়েছে। তাঁর প্রতিষ্ঠিত দৈনিক রূপসী বাংলা সহমহিমায় স্বগৌরবে নিয়মিত প্রকাশিত হচ্ছে। দৈনিক রূপসী বাংলা প্রকাশনার মধ্যদিয়ে অধ্যাপক আবদুল ওহাবের স্মৃতি জাগরুক হয়ে আছে, থাকবে অনন্তকাল। অধ্যাপক আবদুল ওহাব তাঁর ৩৮ বছরের শিক্ষকতা জীবনের পাশাপাশি ৩৩ বছর সফল সাংবাদিকতা, সৃষ্টিশীল মননশীলতার এক মহান আদর্শের সৈনিক হিসাবে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে ছিলেন, থাকবেন প্রজন্ম থেকে প্রজান্মন্তরে।

অধ্যাপক আবদুল ওহাব বহুগুণে গুণান্বিত ছিলেন, সমাজের সর্বস্তরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে তাঁর সুখ্যাতি আজও বিরাজমান। সাংবাদিকতা জীবনে তিনি প্রায় সাড়ে হাজার সম্পাদকীয় লিখেছেন। যার মধ্যে ছিল সমাজকে আলোকিত করার বার্তা। দেশ-বিদেশের এমন কোন প্রসঙ্গ নেই যা অধ্যাপক আবদুল ওহাব তাঁর লেখনিতে তুলে ধরেননি। শিক্ষা, সাহিত্য, সমাজ, রাজনীতি, সাংস্কৃতিক, আন্তর্জাতিক, ক্রীড়াসহ বিভিন্ন স্থানীয় জাতীয় সমস্যা সম্ভাবনার বিষয়াদি নিয়ে নিজস্ব জ্ঞান দীপ্ত লেখা দিয়ে সমাজ সচেতনতায় অতুলনীয় অবদান রেখে গেছেন। তাঁর প্রতিটি লেখা হয়েছে স্থানীয়, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত। শিক্ষা, সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতির প্রতিটি শাখায় ছিল অধ্যাপক আবদুল ওহাবের বিচরণ। নাটক রচনা, অভিনয় কবিতা আবৃত্তিতেও তাঁর ছিল অসামান্য দক্ষতা। তিনি ছিলেন একাধারে কবি, গল্পকার, সাহিত্যিক, গবেষক এবং জনপ্রিয় শিক্ষাবিদ সর্বজন গুণী ব্যক্তিত্ব। সমাজের সর্বস্তরে তিনি অবদান রেখে গেছেন। মৃত্যুর ২১ বছর পরও এমন মহান ব্যক্তিত্বের গুণের কথা এখনো ভুলতে পারেনি কুমিল্লাবাসী। ক্ষণজন্মা মহাপুরুষ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর স্মৃতিময় দৈনিক রূপসী বাংলা নিয়মিত প্রকাশনার মধ্যদিয়ে তাঁর লালিত স্বপ্ন দেশ সমাজের কল্যাণে নিবিড়ভাবে অবদান রেখে চলেছে। অধ্যাপক আবদুল ওহাব স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন চিরকাল তাঁর অনন্য কীর্তির জন্য। আজ আগস্ট ২২তম মৃত্যুবার্ষিকীতে বিন¤্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহু গুণে গুণান্বিত মহান ব্যক্তিত্ব অধ্যাপক আবদুল ওহাবকে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি

বিশ^কাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হতাশাজনকভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা| ১-০ ব্যবধানের ওই পরাজয় কাঁদিয়...

মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল
মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল

রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু হলো গত শনিবার| প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে তার দল ২-...

ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা
ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা

বিশ^কাপে বিতর্কিত বিনিয়োগ থেকে সরে এসেছে ফিফা| কিন্তু এই সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আ...

গ্লোবাল সুপার লিগ  ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়ারিয়র্স
গ্লোবাল সুপার লিগ ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়...

আধুনিক টি-টোয়েন্টিতে দুইশ-আড়াইশ রানকেও নিরাপদ স্কোর মনে করা হয় না| এই ধরনের চ্যালেঞ্জিং স্কোর করেও আ...

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল
হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের শুরুটা ভালো হলো না| নিজেদের প্রথম ম্...

ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮
ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত...

এফএনএস বিদেশ : গাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
➤ মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল
➤ ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা
➤ গ্লোবাল সুপার লিগ ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়ারিয়র্স
➤ হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল
➤ ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮
➤ ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ
➤ মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি
➤ ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
➤ বক্স অফিসে ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’
➤ বিবাহবার্ষিকীতে স্ত্রী মৌসুমীকে শুভেচ্ছা জানালেন ওমর সানী
➤ ফের ইধিকা পালের সাথে শাকিব খানের জুটি বাঁধার গুঞ্জন
➤ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
➤ বিচারাধীন মামলার বাদীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনগত সুরক্ষা প্রার্থনা।
➤ বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায়
➤ জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গণমিছিল
➤ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কুমিল্লায় গ্রেফতার
➤ কুমিল্লায় জুলাই স্মৃতি সমাবেশ অনুষ্ঠিত, কুসিক প্রশাসকের আহত যোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান
➤ ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না’—ভিপি সাদিক কায়েম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir