...
শিরোনাম
চাঁদাবাজির রিমোট বিদেশে ⁜ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের ⁜ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ ⁜ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন ⁜ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ⁜ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি ⁜ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার ⁜ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ ⁜ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা ⁜ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন ⁜ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ? ⁜ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান ⁜ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি ⁜ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা ⁜ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ ⁜ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি ⁜ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Sep 2026, 8:32 AM

...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নাগরিকত্ব, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সম্পত্তির উত্তরাধিকার ও ভোটাধিকারের মতো মৌলিক অধিকার নিশ্চিত করে। শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে কুমিল্লা সদর দক্ষিণসহ সারাদেশে চারটি উপজেলায় পাইলট কর্মসূচি বাস্তবায়নে মাঠে সক্রিয়ভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন। শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে পাইলট কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রাম বিভাগের একমাত্র উপজেলা কুমিল্লা সদর দক্ষিণ। এই উপজেলার সাতটি ইউনিয়নের যারা বিভিন্ন কারণে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে পারেননি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও নিবন্ধন নিশ্চিত করছেন। তারা জনগণের সচেতনতা বৃদ্ধি, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা এবং সনদের সঠিক বিতরণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। বারপাড়া ইউনিয়নসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন সচিবদের নেতৃত্বে সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যুর প্রমাণপত্র, পিতা-মাতার পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন।


স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য বেছে নেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। একটি মানুষও যাতে নিবন্ধন ছাড়া না থাকে সেজন্য তথ্য নিতে আসা পরিষদের লোকজনকে গ্রামবাসীর পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করছি।


বারপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ মহিউদ্দিন
জানান, নিবন্ধন না থাকার কারণে অনেক নাগরিক তাদের অধিকার থেকে বঞ্চিত হন, যেমন - পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বা অন্যান্য সরকারি সুবিধা পেতে সমস্যা হয়। উপজেলা নির্বাহী অফিসারের দিকনির্দেশনায় পাইলট কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি গ্রামের
বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে এই সমস্যা সমাধান করা হচ্ছে। শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাধ্যমে একটি নির্ভুল ডেটাবেস তৈরি করা সম্ভব হবে, যা ভবিষ্যৎ রাষ্ট্রীয় পরিকল্পনা, যেমন - স্বাস্থ্যসেবা, শিক্ষা, এবং অন্যান্য সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য। এরই মধ্যে ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যেই জন্ম ও মৃত্যু নিবন্ধন
শতভাগ হবে ইনশাআল্লাহ।



বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের জানান, জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, এটির বাস্তব চিত্র হচ্ছে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচি বাস্তবায়ন। গ্রামের মানুষ এটিকে স্বাদরে গ্রহন করছেন। প্রতিটি জন্ম ও মৃত্যুর তথ্য সময়মতো নিবন্ধিত হলে নাগরিক সেবার মান বাড়বে, সরকারী তথ‌্যভান্ডার আরও নির্ভুল হবে এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে।




এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, চলমান এই কর্মসূচি বাস্তবায়ন হওয়ার পর এই উপজেলায় কেউ নিবন্ধন ব্যতিত থাকবে না। সরকারের এই বিশেষ উদ্যোগ সফল হলে কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করে দেশের অন্যান্য উপজেলার জন্যও একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে। মাঠ পর্যায়ে লোকজনকে তথ্য দিয়ে নিবন্ধনের আওতায় আসার আহবান জানান তিনি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চাঁদাবাজির রিমোট বিদেশে
চাঁদাবাজির রিমোট বিদেশে

আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...

হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...

কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...

নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...

মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...

ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...

. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...

রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি
রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদকরাত বাড়লেই আতঙ্ক। কুমিল্লায় একের পর এক বাড়িতে ডাকাতির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রাম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চাঁদাবাজির রিমোট বিদেশে
➤ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
➤ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
➤ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন
➤ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
➤ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি
➤ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার
➤ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ
➤ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা
➤ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন
➤ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ?
➤ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান
➤ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি
➤ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা
➤ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ
➤ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
➤ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir