...
শিরোনাম
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা ⁜ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান ⁜ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার ⁜ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার ⁜ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮ ⁜ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন ⁜ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার ⁜ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা! ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক ⁜ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ ⁜ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান ⁜ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার ⁜ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Sep 2026, 8:12 AM

...
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮ News Image
সোহেল রানা:

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এবার গ্রীন’ নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কুড়েরপার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার বাস টার্মিনাল থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে মহাসড়কের চান্দিনা কুড়েরপার এলাকার একটি ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে দ্রুতগতির বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


বাসের যাত্রী আব্দুর রহমান জানান, “কক্সবাজার থেকে ছাড়ার পর চট্টগ্রাম অংশেই সাতকানিয়া এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চান্দিনা পৌঁছালে গাড়িটির ব্রেক আবারও অকার্যকর হয়ে পড়ে, যার ফলে চালক আর গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বাসটি খাদে পড়ে অন্তত ৮জন যাত্রী আহত হয়।


বাসের সুপারভাইজার মাশরাফি জানান, সাতকানিয়া এলাকায় বাসের একটি চাকা পাংচার হয়েছিল। সেখানে চাকা পরিবর্তন করার পর যাত্রা শুরু করলেও কুড়েরপার এলাকায় এসে হঠাৎ ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও জানান বাসটিতে যাত্রী ছিলো ২৫ জন।


ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ইসলামপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত...

ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থল...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:ব্রেইন স্ট্রোকের গুরুতর অসুস্থতা কাটিয়ে আবারও কর...

কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তা...

হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভ...

কুমিল্লা প্রতিনিধি:হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা আজ ১১...

দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪  লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ  আন্তঃজেলা চোর গ্রেপ্তার
দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...

মোঃ আক্তার হোসেন​কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়েনেও...

বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার মোকাম ইউনিয়নের কাকিয়ার চরের বিভিন্ন রাস্তা দীর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
➤ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
➤ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
➤ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
➤ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
➤ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
➤ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার
➤ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক
➤ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ
➤ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান
➤ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
➤ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir