...
শিরোনাম
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা ⁜ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান ⁜ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার ⁜ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার ⁜ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮ ⁜ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন ⁜ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার ⁜ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা! ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক ⁜ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ ⁜ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান ⁜ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার ⁜ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Sep 2026, 8:14 AM

...
দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার News Image

মোঃ আক্তার হোসেন

​কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে

নেওয়া সেই চোরকে অবশেষে নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া ৭টার

দিকে দে‌বিদ্বার থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) ইমাম হাসা‌নের নেতৃ‌ত্বে এসআই ফি‌রোজ

আহা‌ম্মেদ ও তান‌ভির হাসানসহ একদল পু‌লিশ ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান

চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বিপ্লব হোসেন (৪০) চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার

ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার

করেছে পুলিশ।

সকল আইনী প্রক্রিয়া শে‌ষে ঝিনাইদহ থে‌কে বি‌কেল সা‌ড়ে পাঁচটার দি‌কে আসামী নি‌য়ে

দে‌বিদ্বার থানায় পৌঁছে‌ছেন ব‌লে জানান অ‌ভিযা‌নে থাকা এসআই ফি‌রোজ আহাম্মদ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জরুরি প্রয়োজনে ব্র্যাক ব‌্যাংক থে‌কে সাত লাখ

টাকা ঋণ নি‌য়ে‌ছি‌লেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মো. জাকির হোসেন।

গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সেই টাকা পূবালী ব্যাংক দেবিদ্বার শাখা থেকে তুলে তিনি

স্ত্রী ও মেয়ের সঙ্গে ব্যাংকের সোফায় বসে গুনছিলেন। এ সময় পেছনের দিক থেকে ‌কৌশ‌লে চার

লাখ টাকা তুলে নিয়ে মুহূর্তে কেটে পড়ে ওত পেতে থাকা চোর।

ব্যাংকের ভেতরের এই দুর্ধষ চুরির সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে সামাজিক

যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে ভুক্তভোগী জাকির

হোসেন দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তী তদন্তে নেমে পুলিশ

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত

করে। এরপর শুক্রবার ভোরে ঝিনাইদহে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।

টাকা উদ্ধারের বিষয়ে ভুক্তভোগী জাকির হোসেন স্বস্তি প্রকাশ করে বলেন, “জরুরি প্রয়োজনে

কিস্তিতে ঋণ নেওয়া টাকার বড় একটি অংশ চুরি হয়ে গিয়েছিল। পুলিশ ১ লাখ ৬১ হাজার

টাকাসহ চোরকে ধরেছে, আশা করছি বাকি টাকাও উদ্ধার হবে।”

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‌ মোঃ ম‌নিরুজ্জামান শুক্রবার সন্ধ‌্যায় জানান,

ঘটনার পর থেকেই পুলিশ আসামি শনাক্ত ও টাকা উদ্ধারে মাঠে নামে। ভি‌ডিও ফু‌টেজ দে‌খে এবং

তথ‌্য প্রযু‌ক্তির মাধ‌্যমে ঝিনাইদহ থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে শে‌ষে শ‌নিবার

তা‌কে কু‌মিল্লা আদাল‌তে পাঠা‌নো হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ইসলামপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত...

ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থল...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:ব্রেইন স্ট্রোকের গুরুতর অসুস্থতা কাটিয়ে আবারও কর...

কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তা...

হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভ...

কুমিল্লা প্রতিনিধি:হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা আজ ১১...

চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্র...

বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার মোকাম ইউনিয়নের কাকিয়ার চরের বিভিন্ন রাস্তা দীর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
➤ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
➤ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
➤ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
➤ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
➤ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
➤ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার
➤ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং বারেশ্বরে ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৬ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৭ জন আটক
➤ বাঙ্গরায় মাদ্রাসার নাম ভাঙিয়ে চাঁদা তুলে মাদক সেবন, চক্রের ৪ সদস্য আটক, আলেম সমাজের উদ্বেগ
➤ বরুড়ায় জনকল্যাণ সমিতির ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ২১১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা প্রদান
➤ দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার
➤ প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir