প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Sep 2026, 8:42 PM
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
এফএনএস বিদেশ :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম পাইপলাইন’-এর ওপর বিমান হামলার জেরে সৌদি আরব এটি বন্ধ করে দিয়েছে। এই ঘটনার ফলে জ্বালানির দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটি একটি ড্রোন হামলার পর পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। বাগদাদ ও রিয়াদ—উভয় পক্ষই জানিয়েছে যে, ইরান-সমর্থিত মিলিশিয়াদের সক্রিয়তা রয়েছে এমন এলাকা অর্থাৎ ইরাক থেকেই এই হামলা চালানো হয়েছিল। এই হামলার জেরে গতকাল শনিবার ইরাক একজন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে। এই হামলার জন্য কারা দায়ী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উপগ্রহ চিত্রে মদিনার দক্ষিণে পাইপলাইনের একটি অংশ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে হামলায় কয়েকজন আহত হয়েছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে—যার পরিমাণ নিরূপণের কাজ চলছে; তবে রপ্তানির ওপর এর প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবকে হরমুজ প্রণালির জাহাজ চলাচলের জট এড়াতে সহায়তা করেছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ছয় মাস ধরে চলা উত্তেজনার কারণে ওই প্রণালি দিয়ে ট্যাঙ্কার চলাচল অত্যন্ত কমে গেছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা পাইপলাইনটি বন্ধ করে দিয়েছে। জাহাজ ট্র্যাকিংকারী কোম্পানি ও বিশ্লেষকদের তথ্যমতে, সাম্প্রতিক মাসগুলোতে এই লাইনের মাধ্যমে প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল, যা বিশ্বব্যাপী মোট সরবরাহের ৪ থেকে ৫ শতাংশের সমান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...