...
শিরোনাম
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে যুবকের গলিত মরদেহ উদ্ধার ⁜ নাগালের বাইরে বিদেশি ফলের দাম, দেশিতে ঝুঁকছে ক্রেতা ⁜ বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন সামাজিক সংগঠন ⁜ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরে নিমসারে শুভেচ্ছা জানাবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৫ জন আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১২৫০ টি ইয়াবাসহ গ্রেপ্তার-৪ ⁜ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা, ৩ হাজার টাকা জরিমানা ⁜ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দেবিদ্বারে র‌্যালি ⁜ বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি দেবিদ্বারের সেচ্ছাসেবক লীগ নেতা আলম হাজারীর ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 7:55 AM

...
মরহুম মোস্তাক আহমেদ মজুমদারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা,১২ সেপ্টেম্বর:
কুমিল্লায় বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির নির্বাহী সদস্য, বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক মরহুম মোস্তাক আহমেদ মজুমদারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির উদ্যোগে বিকো ও চক্ষু হাসপাতালের মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আহম তাইফুর আলম। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আখতার হোসেন ও হাফেজ মাওলানা মো. আলী নূর।

অনুষ্ঠানে সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. সাহাবউদ্দিন, অভ্যর্থনা সম্পাদক আবুল হাসানাত বাবুল, সহসাধারণ সম্পাদক ডা. মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, নির্বাহী সদস্য মো. আব্দুল হালিম, সদস্য অ্যাডভোকেট শাহীন আফরোজ, ডা. ইরফান আলম, চক্ষু বিশেষজ্ঞ ডা. মৃণাল কান্তি ঢালী, ডা. এ কে এম কামরুল আহসানসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে শাসনগাছায় নিজ বাসায় আকস্মিক হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মোস্তাক আহমেদ মজুমদার। তিনি বিদ্যুৎ বিতরণ বিভাগের সাবেক হিসাবরক্ষক, জাতীয় অন্ধকল্যাণ সমিতির নির্বাহী সদস্য ও নির্মাণ উপকমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি সৎ, একনিষ্ঠ ও কর্মদক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে, গত ১১ সেপ্টেম্বর বাদ জোহর মরহুমের পরিবারের উদ্যোগে শাসনগাছা বিদ্যুৎ বিতরণ বিভাগের জামে মসজিদে তাঁর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদ্যুৎ বিতরণ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. সাহাবউদ্দীন, কর্মকর্তা-কর্মচারী, পরিবারের সদস্যসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাত...

কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবন...

চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতাডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি ব...

দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...

নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...

আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...

নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু

সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ মনোহরগঞ্জে যুবকের গলিত মরদেহ উদ্ধার
➤ নাগালের বাইরে বিদেশি ফলের দাম, দেশিতে ঝুঁকছে ক্রেতা
➤ বরুড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন ও ওরাই আপনজন সামাজিক সংগঠন
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের নবীন বরণ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরে নিমসারে শুভেচ্ছা জানাবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ৫ জন আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১২৫০ টি ইয়াবাসহ গ্রেপ্তার-৪
➤ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা, ৩ হাজার টাকা জরিমানা
➤ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে দেবিদ্বারে র‌্যালি
➤ বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হয়নি দেবিদ্বারের সেচ্ছাসেবক লীগ নেতা আলম হাজারীর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir