প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 7:56 AM
মতলবে বাস চাপায় ১ জন নিহত, গুরুতর আহত ৪ জন
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের মতলবে অটো বাইকে এক আত্মীয়ের মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে বাসের চাপায় এক যাত্রী নিহত হয়েছেন | এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন | গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর সকালে মতলব- নারায়ণপুর সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাদিয়া আক্তার (২৫)। গুরুতর আহতরা হলেন- হোসনেয়ারা বেগম (৫০), জিলানী (৩৩), পারভীন (৪২) ও অটোবাইক চালক ফারুক হোসেন (৪৩)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মতলব -গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির আবু জাফরের স্ত্রী রাজিয়া খাতুন শুক্রবার রাতে ক্যান্সারে মারা যান। তার জানাজায় অংশ নিতে সাদিয়া, হোসনেয়ারা, জিলানী ও পারভীন ঘিলাতলী থেকে একটি অটোবাইকে নাগদা বড় বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
সকালে নাগদা বড় বাড়ির সামনে মোড়ে রাস্তার পূর্ব পাশে অটোবাইকটি যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। এসময় চাঁদপুরের বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৪০৪৩) দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা অটোবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নূরে আলম অভি সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক চালকের নাম কাউসার হোসেন।মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, “নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বাস চালককে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়েছে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাত...
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবন...
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতাডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি ব...
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...
আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...