প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2025, 11:53 AM
কুমিল্লা-৯ আসন পুনর্বহাল দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট স্মারকলিপি
আবুল কালাম আজাদ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা ১১টায় মনোহরগঞ্জের বাসিন্দা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর ইসিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নিকট স্মারকলিপি জমা দেন। এ কে এম জাহাঙ্গীর এ আসনে বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। তিনি সাবেক এমপি অ্যাডভোকেট এটিএম আলমগীরের ছোট ভাই।
স্মারকলিপিতে এ কে এম জাহাঙ্গীর উল্লেখ করেন, ৩০ আগস্ট নির্বাচন কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি মারফত জানতে পেরেছি- জাতীয় সংসদ আসন ২৫৭, কুমিল্লা-৯ (লালমাই ও লাকসাম) এবং ২৫৮, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ) পুনর্বিন্যাস করা হয়েছে। অথচ ১৯৭৩ সাল থেকে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা নিয়ে কুমিল্লা-৯, ২৫৭নং সংসদীয় আসন। এ আসনে সীমানা পুনঃনির্ধারণের জন্য এলাকার কোন ভোটার আবেদন করেননি। দুই উপজেলার ভোটার একত্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। এখানকার জনগণের প্রত্যাশা, পূর্বের ন্যায় লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা নিয়ে আসনটি পুনর্বহাল করা হোক।
এ কে এম জাহাঙ্গীর নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেওয়ার বিষয়টি নিশ্চত করে জানান, কুমিল্লা-৯ আসনটি বিলম্বে পুনর্বহাল করতেই হবে। অন্যথায় লাকসাম-মনোহরগঞ্জের জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...
এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...