প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 9:51 AM
কুমিল্লায় 'ঈদে মিলাদুন্নবী' উদযাপন নিয়ে চ্যালেঞ্জগ্রহণ, নিয়মসম্মত ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উন্মুক্ত বাহাসের আহ্বান
উক্ত অনুষ্ঠানে মৌলভী সাহেব দাবি করেছিলেন যে, বর্তমান প্রচলিত "ঈদে মিলাদুন্নবী (সা.)" কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এর প্রতিক্রিয়ায় মুফতি শেখ মুহাম্মদ নাঈম বিন আব্দুল বারী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, বর্তমান প্রচলিত এই প্রথা কোরআন, সুন্নাহ বা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত নয় এবং এটি ইসলামের দৃষ্টিতে একটি নতুন আবিষ্কৃত বিষয় (বিদআত)। তাঁর দাবি, যদি সত্যিই এর কোনো সহীহ ভিত্তি থেকে থাকে—যেমন কোনো সহীহ হাদীস কিংবা ১১০ হিজরীতে ইন্তেকালকারী সর্বশেষ সাহাবীর জীবদ্দশায় তা পালিত হয়ে থাকে—তবে তার স্পষ্ট দলিল উপস্থাপন করতে হবে। অন্যথায় কোরআন ও সুন্নাহর দলিল ছাড়া এ ধরনের আমল মুসলমানদের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।
ধর্মীয় বিষয়ে মানুষের আবেগ ও সংবেদনশীলতা বিবেচনা করে এবং বিশৃঙ্খলা এড়াতে 'ইলমু আদাবিল বাহসি ওয়াল মুনাজারাহ' (বিতর্ক ও মুনাজারাহ-এর ইসলামী নীতিমালা) এবং সামাজিক নিয়ম অনুসরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, একতরফাভাবে কোনো স্ট্যাম্প বা শর্ত তৈরি না করে নিয়মতান্ত্রিক উপায়ে উভয় পক্ষের সম্মতিতে এই বাহাস অনুষ্ঠিত হওয়া উচিত।
বাহাস বা চুক্তিপত্র সম্পন্ন করার আবশ্যকীয় নিয়মাবলি:
উভয় পক্ষের উপস্থিতি: বাহাসের স্থান, সময়, সুনির্দিষ্ট আলোচ্য বিষয়, রেফারি বা বিচারক প্যানেল এবং বিতর্কের নিয়মাবলি নির্ধারণের জন্য উভয় পক্ষের প্রতিনিধিরা একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
উভয় পক্ষের স্বাক্ষর: আলোচনার মাধ্যমে সকল শর্ত চূড়ান্ত হওয়ার পর স্ট্যাম্প বা চুক্তিপত্রে উভয় পক্ষের মূল ব্যক্তি বা প্রতিনিধিদের স্বাক্ষর থাকতে হবে।
একতরফা চুক্তির অবৈধতা: কোনো এক পক্ষ একা একা স্ট্যাম্প তৈরি করলে বা একতরফা শর্ত চাপিয়ে দিলে তা শরিয়ত ও সামাজিক নিয়ম অনুযায়ী বৈধ বাহাস বা চুক্তি হিসেবে গণ্য হবে না।
মুফতি শেখ মুহাম্মদ নাঈম বিন আব্দুল বারী জানিয়েছেন, তিনি যে কোনো সময় অনলাইন বা অফলাইনে তার নিজস্ব আইডি থেকে এই বিষয়ে সরাসরি বাহাস বা যুক্তিতর্কে অংশগ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। ইনশাআল্লাহ, 'সঠিক শরয়ী নেজাম ও সামাজিক নীতি অনুসরণ করে' যে কোনো সময় এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে তিনি বদ্ধপরিকর।
নিবেদক:
শেখ মুহাম্মাদ নাঈম বিন আব্দুল বারী
চেয়ারম্যান, সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...