প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 9:55 AM
বুড়িচং ভারেল্লা (উ.) ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আমির খানের শোডাউন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৮ নং ভারেল্লা ( উ.) ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো: আমির খান এর পক্ষে ৫ শতাধিক মোটর যাত্রা করে ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে কংশনগর বাজার থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫ টা ভারেল্লা উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পদক্ষিন করে। মটর শোভাযাত্রায় প্রদক্ষিণ করার নির্বাচনী এলাকার গ্রাম গুলোর মধ্যে রয়েছে- হাসনাবাদ,নারোচৌ,পারুয়ারা, পশ্চিমসিংহ, রামচন্দ্রপুর ও কুসুমপুর। মোটর শোভাযাত্রার মাধ্যমে নেতৃবৃন্দরা ভোটারদের বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে ব্যানার ফেস্টুন প্লে কার্ড প্রদর্শনপূর্বক সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এবং চেয়ারম্যান প্রার্থী আমির খানের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান ।পদক্ষিন শেষে বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক নিয়ে আবার কংশনগর বাজারে এসে শেষ হয়। অত্যন্ত জাকজমকপূর্ণ এই মটর শোভাযাত্রা এলাকায় ব্যাপক চমকের সৃষ্টি করেছে। উল্লেখ্য, মোঃ আমির খান ভারেল্লা উত্তর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি রাজনীতি জীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত এবং বিভিন্ন পদ পরিক্রমায় বর্তমানে ভারেল্লা উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়কের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করে আসছেন। তিনি এক বিবৃতিতে - জনগণের অধিকার ন্যায়ের পক্ষে একটি আদর্শ আধুনিক ও বৈষম্যহীন ৮ নং ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এরই আলোকে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভারেল্লা উত্তর ইউনিয়নের জনগণ তা্ঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
অশোক বড়ুয়াকুমিল্লার ১৮টি থানায় গত আগস্ট মাসে ৫৮৫টি মামলা হয়েছে। এর মধ্যে খুন, চাঁদাবাজি, চুরি, অপহরণ...
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...