...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2026, 9:00 AM

...
নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান News Image

সাইফুল ইসলাম

কুমিল্লার নাঙ্গলকোটের চরাঞ্চল, ডাকাতিয়া নদী এবং ঢাকা-চট্রগ্রাম রেলপথ

বেষ্টিত চরজামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন এবং শিক্ষক সংকটে

কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষ সংকটে পরিত্যাক্ত এবং

ঝুঁকিপূর্ণ একটি ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাশ নিতে

হচ্ছে। শিক্ষক সংকটে এলাকাবাসীর উদ্যোগে বেসকারিভাবে ২জন শিক্ষক নিয়োগ

দিয়ে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের

জন্য নির্মাণাধীন ওয়াশব্লকের নির্মাণ কাজ গত ৬বছরেও শেষ না হওয়ায় টয়লেট

সারতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশ্ববর্তী মসজিদের টয়লেটে যেতে হয়।

সরেজমিনে প্রতিষ্ঠানটি গুরে দেখা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের

চরাঞ্চল, ডাকাতিয়া নদী এবং ঢাকা-চট্রগ্রাম রেলপথ বেষ্টিত চরজামুরাইল গ্রামে

প্রতিষ্ঠানটি রয়েছে। প্রতিষ্ঠানটির ভবন সংকটে উপজেলা প্রাথমিক শিক্ষা

অফিস কর্তৃক পরিত্যাক্ত ঘোষিত এবং পানিতে নিমজ্জিত ভবনের তিনটি কক্ষে

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা ক্লাশ করছেন। ভবনটি ছাদে পাটলসৃষ্টিসহ

পিলারগুলোতে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় যে কোন মূহুর্তে ভবনটি ধ্বসে শিক্ষক এবং

শিক্ষার্থীদের জীবনহানির আশংকা রয়েছে। অন্য একটি ভবনের মাত্র দু‘টি কক্ষের

মধ্যে একটিতে শিশু শ্রেণীর শ্রেণী কার্যক্রম এবং অন্য একটি কক্ষ শিক্ষকদের

অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বিদ্যালয়টিতে সীমানা দেওয়াল নেই। ভারী বৃষ্টি হলে বিদ্যালয়ের বিভিন্ন

কক্ষে এবং মাঠে পানি উঠে। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহতসহ শিক্ষক এবং

শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। জলাঞ্চল বেষ্টিত

বিদ্যালয়টির পাশ্ববর্তী গ্রাম হরিণ দ্বীপের শিক্ষার্থীদের বর্ষাকালে নৌকা দিয়ে

বিদ্যালয়ে আসতে হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৮০জন শিক্ষার্থী রয়েছে। অথচ

বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ একজন নিয়মিত সহকারি শিক্ষক রয়েছে।

উপজেলা শিক্ষা অফিস শিক্ষক সংকট মেটাতে গত ২আগষ্ট মগুয়া সরকারি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন ভূঁইয়াকে

ডেপুটেশানে বিদ্যালয়টিতে পাঠিয়েছেন। এছাড়া এলাকাবাসীর উদ্যোগে


বেসরকারিভাবে অন্য ২জন শিক্ষক নিয়োগ দিয়ে কোনভাবে শিক্ষা কার্যক্রম

পরিচালনা করছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নিয়মিত সহকারি শিক্ষক

তাছলিমা নুরের গত ৫জুলাই মার্তৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পরও তিনি এখনো

বিদ্যালয়ে যোগ দেননি। যার ফলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষক

তাছলিমা নুরকে গত ৬ আগষ্ট বিদ্যালয়ে অনুপস্থিতি নিয়ে শোকজ নোটিশ

প্রদান করলেও তিনি শোকজ নোটিশ গ্রহণ করছেন না।

বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী আফসানা, শাবনুর বলেন, বিদ্যালয়ে ক্লাশ

করতে গিয়ে আমাদেরকে ভবন ধ্বসে পড়ে প্রাণহানির আতংকে থাকতে হয়।

বিদ্যালয়ের দাতা সদস্য জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়টিতে ভবন এবং শিক্ষক

সংকটে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকট মেটাতে আমরা

গ্রামবাসীর উদ্যোগে বেসরকারিভাবে ২জন শিক্ষক নিয়োগ দিয়েছি। ওয়াশ

ব্লকের কাজ শেষ না করায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা জনস্বাস্থ্য

প্রকৌশল অধিদপ্তরে অভিযোগ দিলেও এখনো অবশিষ্ট নির্মাণ কাজ শুরু হয়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, ভবন সংকটে

পরিত্যাক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম নিতে হচ্ছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা পরিত্যাক্ত ভবনে ক্লাশ নিতে রাজি হচ্ছেন না। কিন্তু ভবন

সংকটে আমরা বাধ্য হয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। তিনি আরো বলেন,

২০২১ সালে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ শুরু হলেও গত ৬বছরেও ঠিকাদারী

প্রতিষ্ঠান ওয়াশ ব্লকের কাজ শেষ না করায় আমাদেরকে প্রকৃতির ডাকে সাড়া

দিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir