প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2026, 9:02 AM
কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
অভিযোগ ও মামলার নথি সূত্রে জানা যায়, কুমিল্লা মহানগরীর বজ্রপুর মৌজার সাবেক ১৯৫ ও ১৯৬ দাগে রাজগঞ্জ থানারোড এলাকায় মো. শামিম আলম গংদের পৈত্রিক ৩১ শতাংশ সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। ভুক্তভোগীদের অভিযোগ, জাল দলিল ও বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে একটি পক্ষ সম্পত্তিটি দখল করে নিয়েছে।
ভুক্তভোগী মৃত মো. খোরশেদ আলমের ছেলে মো. শামিম আলমের দাবি, তার দাদার দাদা মৃত কুমর উদ্দিন সওদাগর বজ্রপুর মৌজার রাজগঞ্জ থানারোড এলাকায় ৩১ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে পর্যায়ক্রমে মৃত আফতার উদ্দিন বক্স ও অহেদ বক্স, করিম বক্স ও রহিম বক্স, মৃত বাদশা মিয়া, মৃত সিরু মিয়া, মৃত হারুন মিয়া, মৃত আফিয়া ও মৃত রুফিয়াসহ তাদের উত্তরাধিকারীরা ওই সম্পত্তির মালিক হন।
পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে মৃত খোরশেদ আলম, মৃত নূর আলম, রোকেয়া বেগম ও মৃত মিনা বেগমের নামে মালিকানা আসে। এরপর তাদের উত্তরাধিকারী হিসেবে হেলেনা বেগম, মো. শামিম আলম, মো. রাশেদ, মো. শাহেদ আলম, রুনা আক্তার, লাকি আক্তার, চিনু বেগম, রেনু বেগম, নিরব, সোহাগ, পান্না বেগম, তানিয়া, সোনিয়া, মাহি ও মুক্তা বেগমসহ অন্যরা সম্পত্তিটির মালিক বলে দাবি করেন।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ওই ৩১ শতাংশ জমির বিভিন্ন অংশে দোকানঘর ও বসতবাড়ি নির্মাণ করে ভাড়াটিয়াদের কাছে মাসিক ভাড়ায় দেওয়া হয়েছে। তবে অস্থায়ী ভাড়াটিয়া আব্দুল মান্নান জাল দলিলের মাধ্যমে ওই সম্পত্তির ৪ শতাংশের মালিকানা দাবি করছেন বলে অভিযোগ করেছেন তারা। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান ভুক্তভোগীরা।
অভিযোগে আরও বলা হয়, চান্দপুর বড়বাড়ি, রাজগঞ্জ, সংরাইশ এলাকার কয়েকজনের বিরুদ্ধে সম্পত্তি দখল ও বিরোধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শামিম আলম বলেন, ‘‘আমাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিনের। বিভিন্ন সময় আদালতে মামলা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি। আমরা আইনগতভাবে সম্পত্তি দখলমুক্ত করে আমাদের জায়গা ফেরত পেতে চাই।’’
ভুক্তভোগীদের দাবি, সম্পত্তি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু তদন্ত করে জাল-জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অবৈধ দখল থেকে সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...