প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2026, 9:03 AM
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মো. মাহতাব হোসাইন, এসআই মো. শামীম হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল আহসান, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন—বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মো. ফরহাদ (১৯) ও মো. হোসাইন (২০); ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা এলাকার মো. মামুন (৪৫), ব্রাহ্মণপাড়া (পূর্বপাড়ার) এলাকার মো. হেলাল (৩৫), ধানদৌল গ্রামের মো. সিরাজুল ইসলাম ওরফে সিরাজ (৪৫), দুলালপুর পশ্চিমপাড়ার জোবায়ের সরকার (২২) এবং সিদলাই গ্রামের জনি (২২)।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা গ্রামের মো. রাসেল মিয়া (২৭), মো. সজিব (২৩) ও মো. শাহীন (২৪) রয়েছেন আটক ব্যক্তিদের তালিকায়।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় তাঁদের মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের কুমিল্লা জেলা আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক সেবনের অপরাধে আটক ১০ জনকে সোমবার দুপুরে সামারি ট্রায়ালে ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...