প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2026, 9:05 AM
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায়
অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ১১টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে
মোট ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার
(১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব
দেন কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
জানা যায়, দেবিদ্বার উপজেলার কয়েকটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক
সেন্টারগুলোতে চিকিৎসাসেবার বিভিন্ন অনিয়ম-অব্যবস্থাপনা, চিকিৎসকের নামে মিথ্যা
প্রচারণা এবং রোগীদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায়ের
অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করে মোট ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত হাসপাতাল
ও ডায়গনস্টিক সেন্টারগুলো হলো, বাগুর মা মনি মেডিকেল হাসপাতাল ২০ হাজার, চান্দিনা
মেডিনোভা হাসপাতালে ২০ হাজার, দেবিদ্বার মনোয়ারা হসপিটাল ৯০হাজার, দেবিদ্বার
মেডিক্যাল সেন্টার ৪০হাজার, আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টার ৭০ হাজার, মদিনা
ডায়াগনস্টিক সেন্টার ৮০হাজার, আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক ৪০ হাজার, গোমতী
ডায়াগনস্টিক সেন্টার ৪৫ হাজার, দেবিদ্বার মেডিনোভা হসপিটাল ৫ হাজার এবং এ্যাপোলো
হসপিটাল ৮০ হাজার, মেডিকমপ্লেক্স হসপিটাল৭ ৮০ হাজার টাকা। এছাড়াও ভোক্তাধিকার সংরক্ষণ
অধিপ্তরের অভিযানে কয়লা রেস্তোরায় বাসি খাবার ফ্রিজে রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা
করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন রেজা
মো. সারোয়ার আকবর, মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম, কুমিল্লা জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া। এছাড়া কুমিল্লা পুলিশ
লাইন ও দেবিদ্বার থানা পুলিশের দুটি টিম অভিযানে সহযোগিতা করেন।
অভিযান পরিচালনা শেষে কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ
আল মামুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৪ ও ৫২ ধারা লঙ্ঘনের দায়ে দেবিদ্বার
উপজেলার ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫ লাখ ৯০
হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের এমন অনিয়মের কারণে
সেবাগ্রহীতাদের স্বাস্থ্য ও জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। সরকারি আইন ও নীতিমালা অমান্য
করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা
নেওয়া হবে। জনস্বার্থে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...