প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 15 Sep 2026, 9:30 AM
চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার
i চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খান গ্রেপ্তার । সন্ত্রাসবিরোধী আইন ও ২০২২ সালের পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের সুনির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ব্যস্ততম গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ নির্দেশে এসআই হুমায়ূন সঙ্গীয় ফোর্সসহ গৃদকালিন্দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ হোসেন খান রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেন খান ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনার এজাহারনামীয় আসামি। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...