প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2026, 9:35 AM
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
মনোহরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্ষিণ ঝলম ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জসিমের পক্ষে তৃণমূলের সমর্থন দৃশ্যমান হয়ে উঠেছে। বচইড় বাজার মাঠে ভাটগাঁও-বচইড় এলাকার বাসিন্দাদের সঙ্গে তাঁর মতবিনিময় সভায় বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মো. সলীম উল্লাহ। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফখরুল ইসলাম জসিমের দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা, ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরে তাঁর পক্ষে সমর্থন জানান।
বক্তারা বলেন, ২০১৮ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ফখরুল ইসলাম জসিম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় সিদ্ধান্ত থেকে সরে যাননি। মামলা-হামলা ও বাড়িঘর ভাঙচুরের মতো নানা চাপের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনী মাঠে অবস্থান নিয়েছিলেন। তখন অনেকেই প্রার্থী হতে আগ্রহ দেখাননি; কিন্তু জসিম দলের নির্দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনে অংশ নেন।
সভায় বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় ফখরুল ইসলাম জসিম তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে থেকে রাজনীতি করেছেন। তাঁর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা ও ত্যাগ বিবেচনায় নিয়ে এবার তাঁকে মূল্যায়ন করা উচিত।
মতবিনিময় সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা মেম্বার এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপির দৃষ্টি আকর্ষণ করে বলেন, চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের আরএস ও বিএস (রাজনৈতিক ও সাংগঠনিক রেকর্ড/ব্যাকগ্রাউন্ড)সহ অতীত ভূমিকা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হোক। তাঁদের দাবি, দলের কঠিন সময়ে ফখরুল ইসলাম জসিমের ভূমিকা ও ত্যাগ বিবেচনায় নিয়ে তাঁকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...
বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আল...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৮ নং...