প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2026, 8:50 AM
মনোহরগঞ্জে খিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদল নেতা মঞ্জুর গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা
আবুল কালাম আজাদ, মনোহরগঞ্জ (কুমিল্লা)উপজেলা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলনেতা ও মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ইউনিয়নজুড়ে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণসংযোগ ও শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।
বুধবার (১৬সেপ্টেম্বর) উপজেলার সদরে অবস্থিত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী অফিস থেকে বের হয়ে মনোহরগঞ্জ বাজার ও খিলা ইউনিয়নে সকল ওয়ার্ড -গ্রামে গণসংযোগ এবং মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে নেতাকর্মীদের হাতে প্লে কার্ড,ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তুলে।এসময় সাধারণ মানুষ ও ভোটারদের উচ্চাসিত দেখা যায়।
গণসংযোগ চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভোটারদের উদ্দেশ্যে বলেন-আমি এই খিলা ইউনিয়নের সন্তান।ছাত্র জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন কর্মী হয়ে অদ্যবধি পর্যন্ত সে আদর্শ বুকে ধারণ করে দলটির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি।
তিনি বলেন -গত ১৭বছরে গণতন্ত্র মুক্তির আন্দোলনে আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম।অসংখ্য হামলা মামলার শিকার হয়েছি।তারপরও বিএনপির আদর্শ ও তৃণমূলের বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করিনি। আপনারা আমাকে ছিনেন।আমি বিএনপির মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ, খিলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করতে বদ্ধ পরিকর।
তিনি আরো বলেন -বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার অভিভাবক মো.আবুল কালাম এমপি'র দিক নির্দেশনা অনুযায়ী সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।এসময় মনোহরগঞ্জ উপজেলা ও খিলা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...