প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2026, 8:56 AM
চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার ১৬ সেপ্টেম্বর চাঁদপুর শহরের ফয়সাল মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময় ফ্যামিলি বাজারকে ১০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনীয় ডকুমেন্টবিহীন মোবাইল পার্টস বিক্রয়ের অপরাধে চায়না বাংলা ট্রেডিংকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তিনি আরো জানান, একই দিনে অভিযানের অংশ হিসেবে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এসময় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...