...
শিরোনাম
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮ ⁜ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ⁜ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ⁜ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ ⁜ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন ⁜ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার ⁜ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ ⁜ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু ⁜ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা ⁜ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে ⁜ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Sep 2026, 10:03 AM

...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ইউএনও, দিলেন ভবিষ্যৎ গড়ার পরামর্শ News Image

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে বসে ক্লাস করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি উপজেলার চান্দলা ও দুলালপুর ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ কার্যক্রমে অংশ নেন।
পরিদর্শনকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও। তাদের পড়াশোনা, ভবিষ্যৎ লক্ষ্য ও বিদ্যালয়ের পরিবেশ নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানেও অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম।
শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও মুন্নী ইসলাম বলেন, জীবনে সফল হতে হলে ছোটবেলা থেকেই নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও ভালো অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধও গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে নিজের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন তিনি।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান ইউএনও। তিনি শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিক আচরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনও মুন্নী ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নিয়ে তাদের উৎসাহিত করেন। তাঁর এ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এমন মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এ সময় চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল   অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...

সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...

মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...

আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...

দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে    যুবলীগ নেতা গ্রেফতার
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...

নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...

"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
➤ "শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে"-- জোনায়েদ সাকি
➤ কুমিল্লার ঝাউতলা বাবুস সালাম বাইতুল আরাফ জামে মসজিদের নতুন কমিটি গঠন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ আটক ২৮৮
➤ কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নবগঠিত কর্মপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে লালমাইয়ে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
➤ অসময়ের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক
➤ ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে মু. আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
➤ ছেলেকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ন্যায়বিচার চেয়ে পিতার সংবাদ সম্মেলন
➤ চৌদ্দগ্রামের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেফতার
➤ বাঙ্গড্ডা ইসরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক ও প্রীতি সমাবেশ
➤ নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে-ইউসুফ মোল্লা টিপু
➤ টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সংকট, কেজিতে কমেছে ১০-১৫ টাকা
➤ চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
➤ লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করুক: নুরুল ইসলাম সাদ্দাম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir