...
শিরোনাম
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ⁜ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র ⁜ কুসিকের মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার ⁜ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন: ⁜ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব ⁜ শোক সংবাদ মোশাররফ হোসেন ⁜ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের ⁜ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা ⁜ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি ⁜ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ইউএনও, দিলেন ভবিষ্যৎ গড়ার পরামর্শ ⁜ শোক সংবাদ প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম ⁜ লালমাইয়ে জেলা প্রশাসক রোজী আকতারের মতবিনিময় সভা ⁜ মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন ’: ইউএনও ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০ ⁜ ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু ⁜ বাঙ্গরায় চাঞ্চল্যকর আনোয়ার মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক পিন্টু গ্রেফতার ⁜ দা্লউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ⁜ চাঁদপুরে ডোপ টেস্ট এর ভয়ে লাপাত্তা এক পুলিশ অফিসার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Sep 2026, 10:07 AM

...
ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব News Image

মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পশু চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন অন্তত ২০ থেকে ২৫টি গরু জবাই করা হচ্ছে। কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এভাবে পশু জবাই হওয়ায় স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। সেই সঙ্গে মাংস প্রস্তুতের ক্ষেত্রে ধর্মীয় ও প্রচলিত কোনো নিয়মই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বাজারে কোনো সামাজিক অনুষ্ঠান ছাড়াই প্রতিদিন গড়ে ২০-২৫টি গরু জবাই হয়। উপজেলার পোমকাড়া গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ বলেন, "আমরা নিয়মিত দুলালপুর বাজার থেকে মাংস কিনি। কিন্তু এই গরুগুলো সুস্থ কি না বা নিয়ম মেনে জবাই করা হচ্ছে কি না, তা কখনো খতিয়ে দেখা হয়নি। বিক্রেতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারি থাকলে আমরা নিশ্চিতভাবে হালাল ও নিরাপদ মাংস পেতে পারি।"
​অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে পশুর পূর্ণাঙ্গ জীবন বের হওয়ার আগেই চামড়া ছাড়ানোর কাজ শুরু করা হয়। দক্ষিণ চান্দলা গ্রামের আজাদ মিয়া জানান, "মাঝে মধ্যে দেখি কসাইরা নিজ হাতেই গরু জবাই করে। কোনো ধর্মীয় ব্যক্তি তো দূরের কথা, গরুটির সম্পূর্ণ প্রাণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করার ধৈর্যও তাদের থাকে না।"
​নাম প্রকাশ না করার শর্তে এক কসাই স্বীকার করেন, উপজেলায় প্রতিদিন প্রচুর গরু জবাই হলেও সিংহভাগ ক্ষেত্রে নিয়ম মানা হয় না। হাতে গোনা কয়েকজন বিক্রেতা সুস্থ গরু এনে ধর্মীয় নিয়ম মেনে মাংস বিক্রি করেন।
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. মাঈন উদ্দীন বলেন, "আমার দায়িত্ব মূলত পশু জবাইয়ের পর তা পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বিক্রি হচ্ছে কি না তা দেখা। আর পশু সুস্থ কি না, তা পরীক্ষার দায়িত্ব প্রাণিসম্পদ বিভাগের।" তিনি দ্রুত এ বিষয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করার আশ্বাস দেন।
​জনবলসংকটের কথা স্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান বলেন, "সীমিত জনবলের কারণে প্রতিদিন নিবিড়ভাবে বাজার তদারকি করা সম্ভব হচ্ছে না। তবে আমরা উপজেলার ৩০ থেকে ৩৫ জন মাংস বিক্রেতাকে ডেকে প্রশিক্ষণ দিয়েছি। সামনে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি আরও জোরদার করা হবে।"
​বিষয়টি দৃষ্টিগোচর করা হলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

বিশ্বকাপের পর প্রথম অভিযানে যুক্তরাষ্ট্র জাতীয় দল ঢেলে সাজিয়েছেন মৌরিসিও পচেত্তিনো। আসন্ন চারটি ম্যা...

সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারে ৪৮টি 'এফ-৩৫ লাইটনিং টু' যুদ্ধ...

কুসিকের মশক নিধন অভিযান
কুসিকের মশক নিধন অভিযান

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অভিযান চললেও বিভিন্ন...

কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ...

যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন:
যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি...

-মো. মিজানুর রহমান তালুকদার,অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার। প্রতিষ্ঠাতা সভাপতি-সেকা...

শোক সংবাদ    মোশাররফ হোসেন
শোক সংবাদ মোশাররফ হোসেন

সাইফুল ইসলাম কুমিল্লার কালিরবাজার আনন্দপুর ডিগ্রি কলেজ সহকারি অধ্যাপক মোশারফ হোসেন (৫৩) গত বুধব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
➤ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
➤ কুসিকের মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
➤ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন:
➤ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
➤ শোক সংবাদ মোশাররফ হোসেন
➤ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের
➤ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা
➤ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি
➤ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ইউএনও, দিলেন ভবিষ্যৎ গড়ার পরামর্শ
➤ শোক সংবাদ প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম
➤ লালমাইয়ে জেলা প্রশাসক রোজী আকতারের মতবিনিময় সভা
➤ মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন ’: ইউএনও
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
➤ ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০
➤ ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
➤ বাঙ্গরায় চাঞ্চল্যকর আনোয়ার মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক পিন্টু গ্রেফতার
➤ দা্লউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা
➤ চাঁদপুরে ডোপ টেস্ট এর ভয়ে লাপাত্তা এক পুলিশ অফিসার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir