প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 18 Sep 2026, 10:44 PM
অস্কারের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। এই পুরস্কারের ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দৌড়ে শামিল হয়েছে দেশের ৫টি সিনেমা। অস্কার বাংলাদেশ কমিটি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ের জন্য এবার যে পাঁচটি সিনেমা জমা পড়েছে সেগুলো হলো-নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এর আগে গত ২০ আগস্ট এই বিভাগে সিনেমা পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছিল বাংলাদেশের অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ছিল সিনেমা জমা দেওয়ার সুযোগ। জমা পড়া এই চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়নের জন্য এরই মধ্যে সাত সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। এই ৫টি চলচ্চিত্র থেকে বিচারকদের চুলচেরা বিশ্লেষণের পর শুধু একটিকেই চূড়ান্ত করে অস্কারের মঞ্চে পাঠাবে বাংলাদেশ। বাছাই প্রক্রিয়া শেষে আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে জমা দেওয়ার জন্য চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...