প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 18 Sep 2026, 10:48 PM
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন ম্যাকলমোর
ফিলিস্তিন ইস্যু নিয়ে সরগরম আমেরিকান সংগীতাঙ্গন। ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার জেরে এড শিরানের মিউজিক ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। এ ঘটনায় শিরানের সফরসঙ্গীদের আরও কয়েকজন সরে দাঁড়িয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে অভিযোগের তির এড শিরানের বিরুদ্ধে যাচ্ছিল। তবে তিনি সাফ জানিয়ে দিলেন, ট্যুর থেকে ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মোটেও তার নয়। বরং আয়োজক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এটি। এই আলোচনা-সমালোচনার মধ্যেই বড় ঘোষণা দিলেন ম্যাকলমোর। জানালেন, তিনি ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার সহায়তা দেবেন। এই সহযোগিতা কাজে বিলিয়নিয়ার রবার্ট ক্রাফটকেও সমপরিমাণ অর্থ দান করার আহ্বান জানিয়েছেন তিনি। ক্রাফট মূলত জিলেট স্টেডিয়ামের মালিক; যেখানে এড শিরানের পরবর্তী কনসার্ট হওয়ার কথা। তবে ম্যাকলমোরের আহ্বানের বিপরীতে ক্রাফটের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। সেপ্টেম্বরের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন ম্যাকলমোর। সঙ্গে ছিল রাজনৈতিক বক্তব্য। এ নিয়ে সমালোচনায় পড়েন র্যাপার। তাকে বাদ দেওয়া হয় সফর থেকে। এ ঘটনায় রবার্ট ক্রাফটকেও দায়ী করেছেন ম্যাকলমোর। তার দাবি, ক্রাফট অন্য স্টেডিয়াম মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের ভেন্যুতে ম্যাকলমোরকে পারফর্ম করতে না দেওয়ার জন্য রাজি করিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাকলমোর জানান, এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে পাওয়া তার পুরো নিট আয় ফিলিস্তিনকে সহায়তাকারী ছয়টি সংগঠনকে দেওয়া হবে। সবার উদ্দেশে আবার একই স্লোগান দিয়ে ম্যাকলমোর বলেন, ‘খবরের শিরোনাম একসময় অন্যদিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা খবরের সঙ্গে সঙ্গে সরে যাবেন না। ফ্রি প্যালেস্টাইন।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...