...
শিরোনাম
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল ⁜ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া ⁜ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ ⁜ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল ⁜ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি ⁜ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ⁜ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী ⁜ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা ⁜ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার ⁜ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ⁜ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য ⁜ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Sep 2026, 10:51 PM

...
সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত পাকিস্তান News Image

এফএনএস বিদেশ :

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, সৌদি আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার ‘নিঃশর্ত’। গত বৃহস্পতিবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, ‘পাকিস্তান কূটনৈতিক ও শারীরিক দুইভাবেই সৌদি আরবের পাশে রয়েছে। এখানে আমি শারীরিকভাবে শব্দটির ওপর জোর দিতে চাই। আমরা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত।’ আহমেদ শরিফ চৌধুরী বলেন, সৌদি আরবের পাশাপাশি মক্কা ও মদিনায় ইসলামের দুই পবিত্র স্থান রক্ষার ক্ষেত্রেও পাকিস্তানের অঙ্গীকার রয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটি প্রতিরোধ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বাহিনী। বৃহস্পতিবার তায়েফে একটি প্রতিহত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দুজন আহত হন। সাম্প্রতিক হামলাগুলোতে ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া মক্কা শহরের নিয়ন্ত্রিত আকাশসীমার দিকে অগ্রসর হওয়া একটি হুথি ড্রোনও প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। অন্যদিকে, ইরাক থেকে আসা ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ ওই তেল রপ্তানি রুটটি সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। পাকিস্তানের সামরিক মুখপাত্রের এবারের বক্তব্য গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া অবস্থানের তুলনায় বেশি দৃঢ়। তখন মন্ত্রণালয় জানিয়েছিল, মক্কা চুক্তির আওতায় সৌদি আরবের বিরুদ্ধে হামলার জবাবে পাকিস্তানের সামরিক পদক্ষেপ নিয়ে কোনো আলোচনা হচ্ছিল না। তবে প্রয়োজন হলে পাকিস্তান ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছিল। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব দ্বিপক্ষীয় কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছিল। তবে দুই চুক্তির পূর্ণাঙ্গ কার্যকরী বিধান প্রকাশ করা হয়নি। ফলে হামলার ক্ষেত্রে ঠিক কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। সৌদি আরবে পাকিস্তানের এরই মধ্যে উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, গত মে মাসে পাকিস্তান প্রায় ৮ হাজার সেনা, জেএফ-১৭ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, ড্রোন এবং এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে মোতায়েন করে। সৌদি আরব সম্প্রতি পাকিস্তান, যুক্তরাজ্য, ফ্রান্স ও মিসরসহ কয়েকটি মিত্র দেশের কাছে সহায়তা চেয়েছে। হুথিদের ধারাবাহিক হামলায় সৌদির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জামের ওপর চাপ বাড়ার পর এই অনুরোধ করা হয় বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে। তবে নতুন করে সামরিক সহায়তার বিষয়ে কোনো দেশ প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছে কি না, তা তখনও জানা যায়নি। রিয়াদ পাকিস্তানের কাছে অতিরিক্ত সেনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা হুথিদের বিরুদ্ধে সরাসরি অংশগ্রহণের অনুরোধ করেছে কি না এ প্রশ্নের জবাবে আহমেদ শরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেননি। পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা সৌদি আরবের জন্য প্রতিরক্ষা নিশ্চয়তার আওতায় পড়বে কি না, সে বিষয়েও তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি। ২০২৫ সালের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, প্রয়োজন হলে সৌদি আরবকে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা দেওয়া হতে পারে। তবে পরে রয়টার্সকে তিনি জানান, চুক্তিতে পারমাণবিক অস্ত্র ‘আলোচনায় নেই’। এদিকে সৌদি আরবকে সামরিক সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসানে মধ্যস্থতার চেষ্টা করছে ইসলামাবাদ। একই সঙ্গে হুথিদের হামলা বন্ধে ইরানের প্রভাব কাজে লাগানোর জন্য তেহরানকে সৌদি আরবের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। গত বুধবার পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে ওই আলোচনায় হুথিদের হামলার বিষয়টি সরাসরি উত্থাপিত হয়েছিল কি না, তা জানানো হয়নি। পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেন, আঞ্চলিক সংকটের একটি ‘আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান’ খুঁজতে দেশটির রাজনৈতিক নেতৃত্ব, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য কর্মকর্তারা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সূত্র: আরব নিউজ




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল

এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...

এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...

ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...

এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল

এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
➤ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
➤ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
➤ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
➤ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
➤ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
➤ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী
➤ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা
➤ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার
➤ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’
➤ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir