প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Sep 2026, 10:54 PM
আসিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা দিলো ডুলি
ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোমসহ ৯ প্রবাসী ফুটবলার নিয়ে ফিফা আসিয়ান কাপের ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন কোচ টমাস ডুলি। আসিয়ান কাপের দলের ৯ প্রবাসী হলেন-হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, ফাহামিদুল ইসলাম, ফারহান আলি ওয়াহিদ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সুকি ইতোফুসা এবং আগে থেকে থাকা জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজী। বাংলাদেশ ক্যাম্পে সর্বাধিক ৯ ফুটবলার ছিলেন মোহামেডানের। ক্লাবটি দাবি করেছিল, তাদের খেলোয়াড় ফিরিয়ে দেওয়ার। তবে বাফুফে তাতে কর্ণপাত করেনি। এমনকি ক্লাবকে সৌজন্যমূলক চিঠির জবাবও দেয়নি বাফুফে। মোহামেডানের ৯ ফুটবলারের ৫ জন টিকেছেন ইন্দোনেশিয়াগামী দলে। তারা হলেন-সুজন হোসেন, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, সোহেল রানা জুনিয়র । মোহামেডানের বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, আনিসুর রহমান জিকো, ফয়সাল আহমেদ ফাহিম, সৌরভ দেওয়ান। আজ শনিবার বাংলাদেশ দলের ইন্দোনেশিয়া যাওয়ার কথা। ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশনে ’এ’ গ্রুপে খেলবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ শুরু হবে বাংলাদেশের।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, জিদান ইউসুফ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জায়ান আহমেদ।
মিডফিল্ড: হামজা চৌধুরী, মোহাম্মদ রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মনজুরুল রহমান মানিক, শামিত সোম, মোরসালিন।
আক্রমণভাগ: ফাহামিদুল ইসলাম, ফারহান আলি ওয়াহিদ, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রাকিব হোসেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...