প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2025, 12:36 PM
বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী আটক
আলমগীর হোসেন
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বাগড়া সড়কের উপজেলার ফকির বাজার জামে মসজিদ মার্কেটের সামনে গত রোববার অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারীকে কে আটক করে। বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক চৌধুরী জানান ৩ আগস্ট রোববার সকাল সাড়ে ৯ টায় বুড়িচং থানার এস আই রাকিবুল হাছানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। আভিযানিক দলটি কুমিল্লা বাগড়া সড়কের বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ফকির বাজার জামে মসজিদের সামনে দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং ওই দুই ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হল উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর কালিকৃষ্ণনগর আদর্শ গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ হৃদয় (২১) অপর জন হল একই গ্রামের মৃত রোসমত আলীর ছেলে মোঃ রিয়াদ হোসেন (২০)। এঘটনায় রোববার দুপুরে বুড়িচং থানা পুলিশ তাদের বিরুদ্ধে একটি মাদক আইনে একটি মামলা দায়ের করে এবং পুলিশ আটককৃতদের কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...