প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2026, 9:26 AM
কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা আজ ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের আহবায়ক মোঃ জাকির হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা হাই স্কুলের ১৯৭১ ব্যাচের প্রাক্তন ছাত্র কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ। কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সদস্য সচিব নাসির উদ্দিনের উপস্থাপনায় ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন ১৯৮২ এর প্রাক্তন ছাত্র মোহাম্মদ ইউনুস। প্রয়াত ছাত্র শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ১৯৮০ ব্যাচের প্রাক্তন ছাত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী। সাধারণ সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এলামনাস এসোসিয়েশনের সদস্য সচিব নাসির উদ্দিন। ব্যংক স্টেটমেন্ট ও সদস্য সংগ্রহ বিষয়ে বক্তব্য রাখেন ১৯৭৫ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ আখতার হোসেন। উন্মুক্ত সাংগঠনিক আলোচনায় বক্তব্য রাখেন ১৯৭৬ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ লুৎফুর রেজা খোকন,প্রাক্তন ছাত্রমোঃ সাইফুল ইসলাম মশি.প্রাক্তন ছাত্র এডভোকেট আশফাক উদ্দিন ঝোটন, প্রাক্তন ছাত্র আতাউর রহমান জুয়েল,প্রাক্তন ছাত্র মোস্তাফিজুর রহমান,প্রাক্তন ছাত্র আবদুর রহিম, প্রাক্তন ছাত্র সাংবাদিক ওমর ফারুকী তাপস, প্রাক্তন ছাত্র এডভোকেট মোঃ দিদার,প্রাক্তন ছাত্র মোঃ রিপন,প্রাক্তন ছাত্র গেলাম সামদানী সুমন,প্রাক্তন ছাত্র আবু হানিফসহ প্রমুখ । সভায় সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয় যে,বর্তমান আহবায়ক কমিটির মেয়াদ বৃদ্ধি করে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ৪ ডিসেম্বর আনন্দ উৎসবের মধ্যে পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...