প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 19 Sep 2026, 9:32 AM
ভারেল্লা উত্তর ইউনিয়নে এডভোকেট তাজুল ইসলামের মো গনসংযোগ
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তাজুল ইসলামের সমর্থনে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা মোটরসাইকেল নিয়ে র্যালিতে অংশ নেন। পরে দুই শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, সিএনজি,অটোরিকশার বহর নিয়ে র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রফেসর আবদুল হালিম, এডভোকেট মেহেদী হাসান, এডভোকেট নাছের আহমেদ, মীর মোহাম্মদ জজু মিয়া, মো. জহিরুল ইসলাম, সুমন গাজী,প্রফেসর মজিবুর রহমান,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. তাজুল ইসলাম, নাজির আহমেদ, আবদুল জব্বার, আবুল বাশার, মামুন ফকির, মানিক মিয়া,প্রভাষক শরীফ মুহাম্মদ আবদুল্লাহ, নুরুল আমিন, সাদ্দাম হোসেন, আবদুল হকসহ ৫শতাধিক স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থক অংশ নেন।
র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে অংশগ্রহণকারীরা এডভোকেট তাজুল ইসলামের পক্ষে প্রচার-প্রচারণা চালান। এ সময় বিভিন্ন স্থানে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তারা।
চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তাজুল ইসলাম বলেন, “আমি ভারেল্লা উত্তর ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
র্যালিকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...