প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 19 Sep 2026, 9:35 AM
কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমের প্রতিবাদে কুমিল্লা মহানগর তাঁতি দলের আহ্বায়ক রেজাউল করিমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি ও বেলতলী এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
মহানগর তাঁতি দলের আহ্বায়ক রেজাউল করিম বলেন, “দেশে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না। যারা শান্তির কুমিল্লাকে অশান্ত করার অপচেষ্টা করবে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো।
এসময় কুমিল্লা মহানগর তাঁতি দলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, জুয়েল, বিজয়পুর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, বিজয়পুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জেলা যুবদল নেতা কামরুল হাসান সজীব, সফিউল্লাহ, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন, ইকবাল, মোশারফ, কামরুল, মোরশেদ, মনির, দেলোয়ার ও মতিনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...