প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Sep 2026, 9:38 AM
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
সাইফুল ইসলাম
নাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিক
কলহে স্বামী এবং স্ত্রীর একসাথে বিষ প্রাণ করার ঘটনা ঘটেছে। এতে স্বামী নয়ন
(২০) নিহত হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় স্ত্রী বর্ষা (২২) কে কুমিল্লা
মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে
নাঙ্গলকোট পৌরসভার হরিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত স্বামী নয়ন
নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিমুল্লাহর ছেলে।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম
উল্লাহর ছেলে নয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেটের হবিগঞ্জের
মেয়ে বর্ষার সঙ্গে অসম প্রেমের সম্পর্কে জড়ায়। একপর্যায়ে তারা দ্#ু৩৯;জনে ২
মাস পুর্বে বিয়ে করে। কিন্তু পারিবারিক সিদ্ধান্তের বাহিরে গিয়ে নয়ন বিয়ে
করায় বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালো চলছিলো না। তাদের দ্#ু৩৯;জনের মধ্যে
প্রায় সময় ঝগড়া লেগে থাকতো।
গতকাল শুক্রবার সকালে দু‘জন বিষপান করার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। এক
পর্যায়ে তারা ঢাকা-চট্রগ্রাম রেলপথের নাঙ্গলকোট পৌরসদরের হরিপুর এলাকায়
রেললাইনের পাশে একসাথে বিষপান করেন। তবে স্বামী নয়ন প্রথমে এরপর স্ত্রী বর্ষা
বিষপান করেন। এরপর তারা দ্#ু৩৯;জন চিৎকার করলে আশে-পাশের লোকজন এসে এক
অটোরিক্সার চালকের মাধ্যমে তাদেরকে পাশ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তাদেরকে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাহিন আলম
নয়নকে মৃত ঘোষণা করেন এবং বর্ষাকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা
মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নাঙ্গলকোট থানার ওসি শাহিনূর ইসলাম বলেন, নিহত নয়নের লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আহত
বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...
কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমের প্রতিবাদে কুমিল্লা...