...
শিরোনাম
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল ⁜ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া ⁜ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ ⁜ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল ⁜ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি ⁜ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ⁜ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী ⁜ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা ⁜ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার ⁜ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ⁜ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য ⁜ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 19 Sep 2026, 8:30 PM

...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ News Image

এফএনএস স্পোর্টস:

ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সময়ে বিশ্বের সেরা খেলোয়াড় বাছাই নিয়ে যে স্পষ্টতা ছিল, এখন তা নেই বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, চ্যাম্পিয়নস লিগ জেতা, বেশি গোল করা কিংবা বেশি শিরোপা অর্জন করাই ব্যক্তিগত পুরস্কারের একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়। মুভিস্টার প্লাসের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে দেওয়া পূর্ণ সাক্ষাৎকারে ব্যালন ডি’অর নিয়ে নিজের মতামত তুলে ধরেন ইয়ামাল। সাক্ষাৎকারের কিছু অংশ আগেই প্রকাশিত হলেও পূর্ণাঙ্গ অনুষ্ঠানে ব্যক্তিগত পুরস্কার নিয়ে আরও বিস্তারিত কথা বলেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। গোল ডট কম জানিয়েছে, ইয়ামাল মনে করেন মেসি ও রোনালদোর সময় ব্যালন ডি’অর নিয়ে প্রতিযোগিতার চিত্র অনেকটাই পরিষ্কার ছিল। তার ভাষায়, "মেসি ও ক্রিস্টিয়ানো যখন ছিলেন, তখন সবাই জানত তারাই বিশ্বের সেরা। তাই পুরস্কারটি মূলত এই দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকত।" বর্তমান ব্যবস্থার সমালোচনা করে ইয়ামাল বলেন, এখন এমন কিছু বিষয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে, যেগুলো ব্যক্তিগত সেরার পুরস্কারের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। উদাহরণ হিসেবে প্যারিস সেন্ট জার্মেইনের কোনো খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগ জিতেছে বলে তাকে ব্যালন ডি’অরের দাবিদার হিসেবে দেখানোর প্রসঙ্গ তোলেন তিনি। ইয়ামালের মতে, চ্যাম্পিয়নস লিগ দলীয় সাফল্যের স্বীকৃতি। সেখানে দল হিসেবে সেরা হওয়ায় একটি দল ট্রফি পায়। কিন্তু ব্যালন ডি’অর ব্যক্তিগত পুরস্কার, তাই সেটির মাপকাঠিও আলাদা হওয়া উচিত। তিনি আরও বলেন, শুধু ৮০ গোল করলেই কোনো খেলোয়াড়কে বিশ্বের সেরা বলা যায় না। কারণ সর্বোচ্চ গোলদাতার জন্য আলাদা পুরস্কার রয়েছে। তার দৃষ্টিতে, ব্যালন ডি’অর পাওয়া উচিত সেই খেলোয়াড়ের, যাকে মাঠে দেখে অন্যদের চেয়ে আলাদা মনে হয় এবং যার খেলা দর্শক উপভোগ করেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোও ইয়ামালের এই মন্তব্য তুলে ধরেছে। সেখানে তিনি বলেন, ব্যালন ডি’অর যদি আবার সত্যিকারের সেরা খেলোয়াড়কে দেওয়ার দিকে ফিরে যায়, তাহলে পুরস্কারটির প্রকৃত মূল্যও ফিরে আসবে। সাক্ষাৎকারে ফুটবল দেখার ধরনেও বর্তমান প্রজন্মের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরেন ইয়ামাল। ছোটবেলায় তিনি ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত পুরো খেলা দেখতেন বলে জানান। কোনো খেলোয়াড় কত গোল বা অ্যাসিস্ট করেছেন, তা জানার জন্য অ্যাপের পরিসংখ্যান দেখার ওপর নির্ভর করতেন না। এ প্রসঙ্গে মেসুত ওজিলের উদাহরণ দেন তিনি। ইয়ামাল বলেন, এমন খেলোয়াড়ও আছেন, যারা হয়তো ২০ গোল করেন না, কিন্তু তাদের খেলা দেখতে অসাধারণ লাগে। নিজের কাছে ফুটবলের আনন্দের জায়গাটি সেখানেই। বর্তমান প্রজন্মের ম্যাচ দেখার প্রবণতা নিয়েও তার আপত্তি আছে। ইয়ামালের মতে, এখন অনেকেই অ্যাপের পরিসংখ্যান দেখে ম্যাচের মূল্যায়ন করেন। কোনো খেলোয়াড় দুই গোল ও দুই অ্যাসিস্ট করলেই তাকে দুর্দান্ত ম্যাচ খেলেছে বলে ধরে নেওয়া হয়। নিজের ক্ষেত্রেও এমন পরিস্থিতির কথা জানিয়েছেন ইয়ামাল। কোনো ম্যাচে গোল না করেও ভালো খেলতে পারলে তিনি সন্তুষ্ট থাকেন। কারণ তার কাছে ফুটবল শুধু গোল করার বিষয় নয়, গোলরক্ষকের কাছ থেকে বল বের হওয়ার পর পুরো আক্রমণ গড়ে ওঠার প্রক্রিয়াটিও খেলার গুরুত্বপূর্ণ অংশ। ম্যাচ শেষে নিজের মন খারাপের কারণ নিয়েও কথা বলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। বাড়ি ফেরার পর কখনো কখনো রাগান্বিত থাকলে তার মা জানতে চান, গোল করতে না পারার কারণেই কি তিনি বিরক্ত। ইয়ামাল জানান, গোল না করার কারণে তিনি রাগ করেন না। তার ভাষায়, গোল কেবল পরিসংখ্যানের একটি সংখ্যা। বরং কোনো ম্যাচে বলের সঙ্গে সম্পৃক্ত হতে না পারা এবং খেলা উপভোগ করতে না পারাই তাকে বেশি হতাশ করে। সাক্ষাৎকারে সতীর্থদের সঙ্গে মাঠের কৌশল নিয়েও আলোচনা করেন ইয়ামাল। অনুশীলনে ফারমিন লোপেজ, এরিক গার্সিয়া ও জুল কুন্দের সঙ্গে জায়গা তৈরি করা এবং দৌড়ের সময় নিয়ে কথা বলেন তিনি। তার মতে, ফুটবলের সবচেয়ে সহজ বিষয়গুলোই অনেক সময় সবচেয়ে কার্যকর। কোনো খেলোয়াড় ফাঁকা জায়গার দিকে দৌড় দিলে প্রতিপক্ষের রক্ষণ থেমে যাওয়ার একটি মুহূর্ত তৈরি হয়। সেই ক্ষণটিকে কাজে লাগাতে দৌড় ও পাসের সময়ের সমন্বয় নিখুঁতভাবে অনুশীলন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। 





ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল

এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...

এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল

এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...

তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি

এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী
ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধ...

এফএনএস বিদেশ : চীনের বাণিজ্যবিষয়ক প্রধান আলোচক ও উপপ্রধানমন্ত্রী হে লাইফেং যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
➤ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
➤ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
➤ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
➤ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
➤ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
➤ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী
➤ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা
➤ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার
➤ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’
➤ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir