প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:02 AM
মনোহরগঞ্জে শিবিরের জিপিএ-৫ সংবর্ধনা রচনা প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা,জুলাই শহীদ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারী নুরুল ইসলাম মোল্লা।
এসময় তিনি বলেন -“জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না। জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত মেধা ও জ্ঞান যেন সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগে, সেদিকেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।”
তিনি আরো বলেন - মেধা একজন শিক্ষার্থীর বড় সম্পদ। সেই মেধাকে সঠিকভাবে বিকশিত করতে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা প্রয়োজন। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি চরিত্রবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হুমায়ন কবির সেলিম, উত্তর হাওলা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দীন, শ্রমিক কল্যান ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা সেক্রেটারী জহিরুল ইসলাম, উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের আমির মনিররুজ্জামান ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক
জাহিদুল ইসলাম মোল্লা ,মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শিবিরের সভাপতি
মীর হোসেন, মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শিবিরের সভাপতি ইয়াকুব হাসান রিপাত প্রমুখ।
উত্তর হাওলা ইউনিয়ন শিবিরের সভাপতি নজরুল ইসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর হাওলা ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি রিয়াদ হোসেন ভূঁইয়া।
পরে ২০২৬ইং সনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মননা পুরুস্কার (ক্রেস্ট) এবং রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্য থেকে শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...