প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:16 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার তদন্তে পাওয়া তিন পলাতক আসামি, পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য দুজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই ডি.এম.এ. মজিদ, এসআই মোহাম্মদ জালাল ও এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার তদন্তে পাওয়া তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন চট্টগ্রামের মোবারক হোসেন প্রকাশ টেনশন মোবারক (২৯), ব্রাহ্মণপাড়ার রামনগর এলাকার মো. আবুল কালাম হাজারী (৪৭) ও একই এলাকার মো. লোকমান হোসেন হাজারী (৪৫)।
এদিকে, এএসআই রতন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার অলুয়া গ্রামের বাসিন্দা ও পরোয়ানাভুক্ত আসামি হোসনেয়ারা বেগমকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলাম অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মো. অসীম মিয়া (২২) ও মো. তামিমকে (২১) গ্রেপ্তার করেন। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনকেই আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...