প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:23 AM
কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী
অশোক বড়ুয়া
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী গত দুই দিন তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন জনহিতকর ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, সংগঠক ও কোচদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে কুমিল্লা জিলা স্কুল মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ২৩৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. খায়রুল আলম ও সুজিতা রানী রায়। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও মো. ওবায়দুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার সার্বিক উন্নয়নে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা প্রতিষ্ঠা করা হয়েছে। সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ, ঢাকা-কুমিল্লা রেলপথ স্থাপনসহ কুমিল্লার উন্নয়নে ১১ দফা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া শেষ করে মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও জনগণের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
পরে বিকেলে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করেন তিনি। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় মনির টাওয়ারে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন মনিরুল হক চৌধুরী। রাত ৮টায় একই স্থানে লালমাই উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এর আগে শুক্রবার বিকেলে গলিয়ারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় মনির টাওয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও কুমিল্লা মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে রাত ৮টায় জেলা ছাত্রদলের উদ্যোগে আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...