...
শিরোনাম
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন ⁜ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম ⁜ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী ⁜ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা ⁜ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি ⁜ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি ⁜ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী ⁜ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার ⁜ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের ⁜ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর ⁜ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬ ⁜ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন ⁜ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ ⁜ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন ⁜ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ⁜ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Sep 2026, 10:26 AM

...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা News Image

আয়েশা আক্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে ভারী হয়ে উঠেছে লালমাই পাহাড়ের আকাশ-বাতাস। সন্তানের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না মা-বাবা ও স্বজনরা। বারবার একটাই প্রশ্ন—অপ্রতীমের কী অপরাধ ছিল? কীভাবে তার মৃত্যু হলো?

ঘটনার আগে থেকেই ছেলেকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন ছিলেন মা ড. নাহিদা। গত শুক্রবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলেকে খুঁজে পাওয়ার আকুতি জানিয়ে স্ট্যাটাস দেন। বিষয়টি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবহিত করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম শরীফুল করিম জানান, অপ্রতিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না—এমন তথ্য পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কুমিল্লা কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকেও বিষয়টি অবহিত করা হয়।

এরপর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে লালমাই পাহাড়ের গহীন অরণ্যে বাঁশ কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন অধিবাসী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা একটি শিশুর মরদেহ দেখতে পান। বিষয়টি দ্রুত স্থানীয়দের মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাহাড়ের পাদদেশে পড়ে থাকা মরদেহটি অপ্রতিমের বলে সনাক্ত করেন।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর সেখানে ছুটে যান স্বজন ও স্থানীয়রা। শিশু অপ্রতিমকে দেখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি অপ্রতিমের মায়ের সঙ্গে কথা বলেন। কান্নাজড়িত কণ্ঠে অপ্রতীমের মা ড. নাহিদা এমপিকে বলেন— আমার ছেলে কী অপরাধ করেছে? আমার ছেলে কেন এভাবে মারা গেল? আমি জবাব চাই।

অপ্রতিমের বাবার বুক ফাটা কান্না আর মায়ের এই আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সন্তান হারানোর শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন অপ্রতীমের মা-বাবা ও স্বজনরা।

এদিকে অপ্রতীমের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্বরাষ্ট্র সচিবের সঙ্গে মুঠোফোনে কথা বলেন বলে জানা গেছে। তিনি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

ঘটনার আগে ও পরে ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের চলাচল ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো দৃশ্য ধরা পড়েছে কি না—তা এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।

অপ্রতীমের মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সে কীভাবে ওই এলাকায় গেল, তার সঙ্গে কারা ছিল, কখন এবং কীভাবে তার মৃত্যু হলো—এসব প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বজনদের দাবি, অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করতে হবে এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে হবে। এদিকে প্রিয় সন্তানকে হারিয়ে অপ্রতীমের পরিবারের কান্না যেন থামছেই না। মা-বাবার আহাজারি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে লালমাই পাহাড়ের আকাশ-বাতাস। এখন অপ্রতিমের পরিবারের একটাই দাবি—‘সত্যটা বের করে দিন। আমার ছেলে কী অপরাধ করেছিল, তার জবাব চাই।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ

মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...

অপ্রতিমের হত্যাকারীকে   গ্রেপ্তারে ১২ ঘণ্টার   আলটিমেটাম
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...

‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের   লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...

কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...

অপ্রতিমের মৃত্যুর   ঘটনায় আমি লজ্জিত  মনিরুল হক চৌধুরী এমপি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি

নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...

কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায়  ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি
কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের যশপুর গ্রামে প্রবাসী জসিমউদ্দীনের বাড়িতে স্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
➤ অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
➤ অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
➤ ‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
➤ ‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা
➤ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
➤ কুমিল্লায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন আটক, একজনের স্বীকারোক্তি
➤ কুমিল্লায় ব্যস্ত সময় কাটালেন এমপি মনিরুল হক চৌধুরী
➤ অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউসুফ মোল্লা টিপু ও কায়সার
➤ শিশু অপ্রতিম হত্যার তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এমপি ডা. তাহেরের
➤ কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর
➤ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
➤ মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫জন
➤ বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সমাবেশ
➤ আদালতের রায় অমান্য করে ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটেরের অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন
➤ ব্রাহ্মণপাড়ায় জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
➤ হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir