প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 20 Sep 2026, 8:15 PM
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত শনিবার রাতে ঢাকা ছাড়ার পর গতকাল রোববার সকালে জাকার্তায় পৌঁছান জামাল ভূঁইয়ারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে উঠতে দলের প্রায় সকাল ১১টা বেজে যায়। আসিয়ান কাপের জন্য বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হলেও ২২ জনকে নিয়ে জাকার্তা গেছে দল। ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি সোহেল রানা জুনিয়র। সমস্যা সমাধানের পর আজ সোমবার তাকে জাকার্তাগামী বিমানে তুলে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এদিকে দলের দুই তারকা হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম এবং প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ইংল্যান্ডপ্রবাসী ফারহান আলি ওয়াহিদও আজ সোমবার জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন। আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। আগামী শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এবার ১৪টি দেশ দুই বিভাগে ভাগ হয়ে আসিয়ান কাপে অংশ নিচ্ছে। এর মধ্যে ছয় দলের ডিভিশন-২-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হংকংয়ে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...